হোম > বিশ্ব

আঞ্চলিক বাণিজ্য বাড়াতে আগ্রহী আজারবাইজান ও আফগানিস্তান

আতিকুর রহমান নগরী

ছবি: কাস্পিয়ান পোস্ট

আঞ্চলিক বাণিজ্য বাড়াতে আলোচনা শুরু করেছে আজারবাইজান এবং আফগানিস্তান। সংবাদ মাধ্যম কাস্পিয়ান পোস্ট রোববার এক প্রতিবেদেন জানিয়েছে, ‘মিডল করিডোরে’ সহযোগিতা বাড়াতে চায় এই দুই দেশ। এর লক্ষ্য আঞ্চলিক বাণিজ্য বৃদ্ধি করা এবং ককেশাসের মাধ্যমে দক্ষিণ এশিয়ার সঙ্গে ইউরোপের পরিবহন সংযোগ জোরদার করা।

আঞ্চলিক যোগাযোগ জোরদার এবং ট্রানজিট ও বাণিজ্য সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে আলোচনা করতে আফগানিস্তানের অর্থনৈতিক বিষয়ক উপ-প্রধানমন্ত্রী আব্দুল গনি বারাদারের সঙ্গে দেখা করেছেন আজারবাইজান রেলওয়ে’র চেয়ারম্যান রোভশান রুস্তমভ। বাকু বন্দরে সাক্ষাত করেন তারা।

তাদের আলোচনার মূল বিষয় ছিলো দক্ষিণ এশিয়া-ককেশাস-ইউরোপ করিডোর দিয়ে পণ্য পরিবহন সুযোগ ‍সুবিধা বাড়ানো। এসমসয় আফগানিস্তানকে বহুমুখী পরিবহন নেটওয়ার্কে যুক্ত করার কৌশলগত গুরুত্বের ওপর জোর দেয় দু’পক্ষই।

আজারবাইন দিয়ে আফগানিস্তানের পণ্য অন্য দেশে রপ্তানির সুযোগ বাড়ানোর ওপর জোর দেন আফগান প্রতিনিধিরা। জবাবে ইউরোপের বাজারে আফগান পণ্য সরবরাহে সহযোগিতা করতে নিজেদের প্রস্তুতির বিষয়ে নিশ্চিয়তা দেয় আজারবাইজান রেলওয়ে।

মিডল করিডোর, ট্রান্স-ক্যাস্পিয়ান ইন্টারন্যাশনাল ট্রান্সপোর্ট রুট (টিআইটিআর) নামেও পরিচিত। এটি একটি বহুমুখী আন্তর্জাতিক বাণিজ্য ও পরিবহন রুট যা দক্ষিণ ককেশাস এবং ক্যাস্পিয়ান সাগরের মধ্য দিয়ে এশিয়া ও ইউরোপকে সংযুক্ত করে।

এই করিডোর চীন এবং মধ্য এশিয়া থেকে কাজাখস্তান, আজারবাইজান এবং জর্জিয়ার মতো দেশগুলোর মধ্য দিয়ে গিয়ে ইউরোপে পৌঁছায়। এর লক্ষ্য রেল, সমুদ্র এবং সড়ক নেটওয়ার্ককে একীভূত করে বাণিজ্য ব্যবস্থাকে দ্রুত, দক্ষ ও সহজতর করা। মিডল করিডোর অর্থনৈতিক সহযোগিতা, আঞ্চলিক সংযোগ এবং বিশ্বব্যাপী পণ্য সরবরাহে বৈচিত্র্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

আরএ

ইরানকে চাপে ফেলেও লক্ষ্য পূরণে ব্যর্থ হচ্ছেন ট্রাম্প

গাজা অভিমুখে ফের ফ্রিডম ফ্লোটিলার যাত্রা শুরু

গাজায় তিন বছরে নিহত ৭৩৪৭০, আহত ১৭৪৫৪০

মাত্র ১৫ মিনিটেই মার্কিন হামলার জবাব দিয়েছে ইরান: জেনারেল আকরামিনিয়া

বলিভিয়ায় সামরিক স্থাপনায় বিস্ফোরণ, নিহত অন্তত ১৫

তুরস্কের বিনিয়োগ ব্যাংক ও দুই সহযোগী প্রতিষ্ঠানে মার্কিন নিষেধাজ্ঞা

যুদ্ধ ইরানকে আরো আত্মবিশ্বাসী করেছে: মার্কিন গোয়েন্দা পর্যালোচনা

ইরান যুদ্ধের তথ্য ফাঁস, ৫০ মার্কিন সেনার ‘পলিগ্রাফ’ পরীক্ষা করল ট্রাম্প প্রশাসন

ভারতের কেরালায় সড়ক দুর্ঘটনায় ৮ শিক্ষার্থী নিহত

সংশোধিত নতুন বিশ্ব মানচিত্র জাতিসংঘে অনুমোদন, কী পরিবর্তন হলো