হোম > বিশ্ব

পাকিস্তানের হামলার ভয়ে ভারতের একাধিক বিমানবন্দর বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগৃহীত

পাকিস্তানের হামলার ভয়ে উত্তর ভারতের একাধিক বিমানবন্দর অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেয়া হয়েছে। বিমানবন্দরগুলোর বহু অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। যাত্রীদের সুবিধার্থে বিবৃতি প্রকাশ করেছে এয়ার ইন্ডিয়া, স্পাইসজেট ও ইন্ডিগোসহ একাধিক বিমান সংস্থা। খবর আনন্দবাজার।

এয়ার ইন্ডিয়ার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বলা হয়েছে, সাম্প্রতিক পরিস্থিতিতে জম্মু, শ্রীনগর, লেহ, জোধপুর, অমৃতসর, ভুজ, জামনগর, চণ্ডীগড় এবং রাজকোট থেকে বুধবার দুপুর ১২টা পর্যন্ত সব বিমান চলাচল বাতিল করা হয়েছে। এই বিমানবন্দরগুলোতে যে ফ্লাইটগুলো নামার কথা ছিল, সেগুলোও বাতিল করা হয়েছে। অমৃতসরগামী দুটি আন্তর্জাতিক ফ্লাইটকে দিল্লিতে নামানো হয়েছে বলেও জানিয়েছে সংস্থাটি।

স্পাইসজেটের বিবৃতিতে বলা হয়েছে, ধর্মশালা, লেহ, শ্রীনগর, অমৃতসরসহ উত্তর ভারতের একাধিক বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ। যাত্রীদের যাত্রার আগে সংশ্লিষ্ট তথ্য যাচাই করারও আহ্বান জানানো হয়েছে বিবৃতিতে।

একইভাবে ইন্ডিগো জানিয়েছে, শ্রীনগর, জম্মু, অমৃতসর, লেহ, চণ্ডীগড় ও ধর্মশালা থেকে সব বিমান বাতিল করা হয়েছে। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত ওই বিমানবন্দরগুলোতে কোনো বিমান উঠবে বা নামবে না। জোধপুর ও বিকানের থেকেও বিমান পরিসেবা ব্যাহত হয়েছে।

নেতানিয়াহু ইসরাইলের গণতন্ত্রের জন্য হুমকি: আইজেনকোট

কেন অনিশ্চয়তায় কাটছে অধিকাংশ ভারতীয়র জীবন

বিশ্বজুড়ে যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতি পূরণে ট্রাম্পকে ইরাকের প্রেসিডেন্টের আহ্বান

চাপে ফেলে ইরানের অর্থনীতি ২৫ শতাংশ কমানোর হুমকি যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্রকে শোচনীয় পরাজয়ের ইঙ্গিত দিলেন আরাগচি

গাজায় যুদ্ধবিরতির পরও বাড়ছে প্রাণহানি

মধ্যপ্রাচ্যে তৃতীয় বিমানবাহী রণতরি পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র, আবারও যুদ্ধ শুরুর শঙ্কা

গাজায় ইসরাইলি হামলায় এক দিনে নিহত ৩ ফিলিস্তিনি

ভারতে মুসলিমদের ওপর সহিংসতা, গরু পাচারের অভিযোগে পুলিশের গুলিতে দুই যুবক নিহত

বাহরাইনে মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দূতাবাসের