হোম > বিশ্ব

গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে একজনের মৃত্যুদণ্ড কার্যকর

আতিকুর রহমান নগরী

ইসরাইলের পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগে একজনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। দেশটির বিচার বিভাগীয় কর্তৃপক্ষ জানায়, মৃত্যুদণ্ড কার্যকরের আগে সকল আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। খবর বার্তা সংস্থা মেহেরের।

মামলার তথ্য অনুযায়ী, আঘিল কেশাভার্জ নামে ওই ব্যক্তিকে ইসরাইলের হয়ে গুপ্তচরবৃত্তি, তেলআবিব সরকারের সঙ্গে গোয়েন্দা সহযোগিতা বজায় রাখা এবং ইরানের অভ্যন্তরে সামরিক ও নিরাপত্তা স্থানগুলোতে নজরদারি ও ছবে নেয়ার দায়ে দোষী সাব্যস্ত করা হয়েছে।

বিচারিক নথি থেকে জানা যায়, কেশাভার্জ সাইবারস্পেসের মাধ্যমে ইসরাইলি গোয়েন্দা ও নিরাপত্তা পরিষেবার সঙ্গে যোগাযোগ স্থাপন করেছিলেন। তিনি ইসরাইলি সামরিক বাহিনী ও গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে যোগাযোগ বজায় রেখেছিলেন।

তাকে চলতি বছরের এপ্রিল ও মে মাসে উত্তর-পশ্চিম ইরানের উরমিয়া শহর থেকে গ্রেফতার করা হয়।

গত জুনে ইরান ও ইসরাইলের মধ্যে সংঘাতের পর থেকে এ ধরনের মামলায় ইরানে একাধিক মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা ঘটেছে।

আরএ

ইসলামবিদ্বেষের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান আনোয়ার ইব্রাহিমের

শরণার্থীর ঢল, স্পেনের এল হিয়েরো দ্বীপে জরুরি অবস্থা ঘোষণা

কলম্বিয়ায় সামরিক ঘাঁটিতে ড্রোন হামলায় ৩ সেনা নিহত

পোল্যান্ডে বন্দুকধারীর হামলায় নিহত ৬, আহত ১৫

ডানা হোয়াইটকে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি বানাতে চান ট্রাম্প

কেশব দ্বীপ ও হরমুজসহ ইরানের বিভিন্ন এলাকায় বিস্ফোরণ

ইসরাইল ভেতর থেকে ধ্বংস হয়ে যাবে, কেন বললেন নেতানিয়াহু

সৌদিতে হুথিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা, প্রতিহতের দাবি রিয়াদের

জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ফ্রান্সজুড়ে লাখো মানুষের বিক্ষোভ

বন্যার ঝুঁকিতে সাড়ে ৯ লাখ গাজাবাসী