হোম > বিশ্ব

ইরান নিয়ে সব বিকল্পই খোলা রেখেছেন ট্রাম্প: হোয়াইট হাউস

আমার দেশ অনলাইন

ইরানের সঙ্গে আলোচনা অব্যাহত থাকায় কূটনীতিকে আরো কিছুটা সময় দিতে আগ্রহী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট এ কথা বলেন।

লেভিট বলেছেন, ‘ট্রাম্প সব সময়ই সব বিকল্প খোলা রাখছেন এবং কোনো চুক্তি না হলে তেহরানকে কী পরিণতির মুখোমুখি হতে হবে, সে বিষয়ে তিনি স্পষ্ট করে দিয়েছেন।’

ওয়াল স্ট্রিট জার্নালের একটি প্রতিবেদনের পর এ মন্তব্য করলেন তিনি। প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প শুক্রবার এক বৈঠকে তার সহযোগীদের বলেছেন তিনি কূটনীতিকে আরো সময় দিতে চান।

প্রতিবেদনে বলা হয়, চলমান উত্তেজনা সত্ত্বেও ট্রাম্প আলোচনার মাধ্যমে একটি সমাধানে পৌঁছাতে আগ্রহী। একই সঙ্গে, আলোচনায় কোনো অগ্রগতি না হলে ট্রাম্প সামরিক পদক্ষেপের সম্ভাবনা পুরোপুরি নাকচ করেননি বলে কর্মকর্তারা জানিয়েছেন।

প্রতিবেদন অনুসারে, প্রেসিডেন্ট এখনো সিদ্ধান্তহীন। তবে তিনি বর্তমানে সামরিক বিকল্পগুলো খোলা রেখে কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাওয়ার দিকেই ঝুঁকছেন।

সূত্র: মিডল ইস্ট আই

আরএ

হরমুজ প্রণালিতে ভাঙল মার্কিন শক্তির দম্ভ

চালকদের অ্যাকাউন্ট বন্ধ করায় উবারকে ৯৬ কোটি ডলার জরিমানা

ইরানে বিশাল নতুন গ্যাসক্ষেত্রের সন্ধান, মজুত ৭.৫ ট্রিলিয়ন ঘনফুটের বেশি

ইন্দোনেশিয়ার দাবানল নেভাতে সুপারম্যান সেজে কিশোর

ইউক্রেনকে অস্ত্র সহায়তা নিয়ে ক্ষুব্ধ রাশিয়া, ব্রিটেন থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করল মস্কো

মৃত্যুর ১৬ বছর পর উদ্ধার হয়েছিল যে ফার্স্টলেডির লাশ

জাতিসংঘের মহাসচিব পদে লড়াইয়ে যারা

ইউক্রেন যুদ্ধ অবসানের পথে বাধা ব্যাপক দুর্নীতি: সাবেক প্রতিরক্ষামন্ত্রী

ওমান ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে আলোচনায় ইরানি মন্ত্রী

ইউক্রেনকে ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যবস্থা দিচ্ছে ফ্রান্স