হোম > বিশ্ব

মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নাম বদলে দিচ্ছেন ট্রাম্প

আতিকুর রহমান নগরী

ছবি: স্কাই নিউজ

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নাম পাল্টে ‘যুদ্ধ মন্ত্রণালয়’ করতে যাচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শুক্রবার এ বিষয়ে তার একটি নির্বাহী আদেশে সই করার কথা রয়েছে বলে জানিয়েছে হোয়াইট হাউজ। খবর স্কাই নিউজের।

নতুন নির্বাহী আদেশ স্বাক্ষরের ফলে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ সরকারী যোগাযোগ এবং অনুষ্ঠানে নিজের পদবী হিসেবে ‘যুদ্ধ মন্ত্রী’ ব্যবহার করতে পারবেন।

মন্ত্রণালয়ের নাম স্থায়ীভাবে পরিবর্তনের জন্য কংগ্রেসের অনুমোদনের প্রয়োজন হবে। তবে হোয়াইট হাউজ জানিয়েছে, নির্বাহী আদেশে হেগসেথকে প্রক্রিয়াটি শুরু করার নির্দেশ দেওয়া হবে।

প্রতিরক্ষা বিভাগ পেন্টাগন নামে পরিচিত। ১৯৪৯ সাল পর্যন্ত এটি যুদ্ধ বিভাগ নামে পরিচিত ছিল।

জর্জ ওয়াশিংটন যুদ্ধ মন্ত্রণালয় প্রতিষ্ঠা করেছিলেন। তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এর নাম পরিবর্তন করা হয়।

নির্বাহী আদেশ অনুসারে, ‘এর নাম পুনরুদ্ধার করা হলে যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থের বিষয়ে এই বিভাগের মনোযোগ আরো বাড়বে এবং প্রতিপক্ষের কাছে যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষার জন্য যুদ্ধ করার প্রস্তুতির ইঙ্গিত দেবে।’

গত জানুয়ারিতে দ্বিতীয়বার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর বেশ কিছুর নাম পরিবর্তন করেন ট্রাম্প। এরমধ্যে মেক্সিকো উপসাগরকে তিনি আমেরিকা উপসাগর করেন। এছাড়া বর্ণবিষয়ক আন্দোলনের পর যেসব ঘাঁটির নাম পরিবর্তন করা হয়েছিল সেগুলো আগের নামে ফিরিয়ে নেওয়ার উদ্যোগও নেন তিনি।

গত জুন মাসে প্রেসিডেন্ট ট্রাম্প নাম পরিবর্তনের সম্ভাবনার কথা জানিয়েছিলেন।

এই নাম পরিবর্তনের কারণে যুক্তরাষ্ট্রকে বেশ পরিমাণ অর্থ খরচ করতে হবে। সবকিছুতে নতুন নাম ব্যবহারের জন্য আগে সবকিছুই পরিবর্তন করতে হবে।

আরএ

হুমকি পেলেই আগাম অভিযান চালাবে ইরান

ট্রাম্পের নিশানায় ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’, কেন এত গুরুত্বপূর্ণ

ইরানকে চাপে ফেলেও লক্ষ্য পূরণে ব্যর্থ হচ্ছেন ট্রাম্প

গাজা অভিমুখে ফের ফ্রিডম ফ্লোটিলার যাত্রা শুরু

গাজায় তিন বছরে নিহত ৭৩৪৭০, আহত ১৭৪৫৪০

মাত্র ১৫ মিনিটেই মার্কিন হামলার জবাব দিয়েছে ইরান: জেনারেল আকরামিনিয়া

বলিভিয়ায় সামরিক স্থাপনায় বিস্ফোরণ, নিহত অন্তত ১৫

তুরস্কের বিনিয়োগ ব্যাংক ও দুই সহযোগী প্রতিষ্ঠানে মার্কিন নিষেধাজ্ঞা

যুদ্ধ ইরানকে আরো আত্মবিশ্বাসী করেছে: মার্কিন গোয়েন্দা পর্যালোচনা

ইরান যুদ্ধের তথ্য ফাঁস, ৫০ মার্কিন সেনার ‘পলিগ্রাফ’ পরীক্ষা করল ট্রাম্প প্রশাসন