হোম > বিশ্ব

পাকিস্তানের পরমাণু অস্ত্র নিয়ে যা বলছে ভারত

আতিকুর রহমান নগরী

ছবি: টাইমস অব ইন্ডিয়া

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, পাকিস্তানের অবৈধ পারমাণবিক কার্যকলাপের ইতিহাস রয়েছে। শুক্রবার সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, দশকের পর দশক ধরে চোরাচালান, গোপন অংশীদারিত্ব এবং সন্ত্রাসী নেটওয়ার্ক চালিয়ে যাচ্ছে পাকিস্তান। তবে ভারতের এমন দাবি প্রত্যাখ্যান করেছে পাকিস্তান। খবর হিন্দুস্তান টাইমসের।

পাকিস্তান গোপনে পরমাণু অস্ত্র পরীক্ষা করছে-মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন মন্তব্যের বিষয়ে এক প্রশ্নের জবাবে জয়সওয়াল একথা বলেন।

জয়সওয়াল বলেন, ‘পাকিস্তানের কার্যকলাপ নিয়ে ভারত বিশ্বের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করে আসছে।’

পাকিস্তানের কাজকর্মের দিকে আন্তর্জাতিক দুনিয়ার নজর দেয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি। বলেন, ‘আমরা সম্প্রতি ডোনাল্ড ট্রাম্পের করা মন্তব্যকে যথেষ্ট গুরুত্ব সহকারে দেখছি। গত রোববার একটি মার্কিন সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, গোপনে পারমাণবিক কার্যকলাপ চালাচ্ছে পাকিস্তান।’

তবে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের এমন দাবি নাকচ করে দিয়েছে পাকিস্তান।

এদিকে, পাকিস্তানের বিরুদ্ধে ভারতের গোপন বা অবৈধ পারমাণবিক কার্যকলাপের অভিযোগ ভিত্তিহীন ও বিদ্বেষপূর্ণ বলে দাবি করেছে ইসলামাবাদ। শুক্রবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, পরমাণু অস্ত্র পরীক্ষা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যকে ভারত বিকৃত করে প্রচার করছে।

আরএ

বিশ্ববাজারে স্বর্ণের দাম কমল

এল-সাইদের ধর্মবিশ্বাসে আক্রমণ রিপাবলিকানদের, উত্তপ্ত টাউন হল

মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের প্রত্যাশা কি অতিরিক্ত বেশি

ইসরাইলের সঙ্গে মিলে কি ইরানে নতুন হামলার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র

কলম্বিয়ায় অবৈধ স্বর্ণখনি ধসে নিহত ১৪, নিখোঁজ ১৫

ইসরাইলে সাত বছরে ষষ্ঠ নির্বাচন, কপাল পুড়তে পারে নেতানিয়াহুর

যুক্তরাষ্ট্রে স্কুলে ভর্তিতে জাতিগত বৈষম্যের মামলা শুনবে সুপ্রিম কোর্ট

সুদানে ড্রোন হামলায় কয়েক দিনে ১৬০ জনের বেশি নিহত

নির্বাচনি জরিপে নেতানিয়াহুর চেয়ে এগিয়ে বিরোধী নেতা আইজেনকট

অস্ট্রেলীয় এমপিকে গাড়িচাপা দেওয়া ‘পরিকল্পিত’, বলছে পুলিশ