হোম > বিশ্ব

মালয়েশিয়ায় বিশেষ অভিযানে ২৬ বাংলাদেশি আটক

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

মালয়েশিয়ার নেগেরি সেম্বিলানে বিশেষ অভিযান চালিয়ে ৭৭ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। মঙ্গলবার (৬ জানুয়ারি) সেরেমবান ও নিলাই এলাকার ১৩টি স্থানে এই অভিযান পরিচালিত হয়। আটকদের মধ্যে ২৬ জন বাংলাদেশি রয়েছেন।

ইমিগ্রেশন নেগেরি সেম্বিলানের পরিচালক কেনিথ তান আই কিয়াং জানান, সকাল ৯টা থেকে রাত ১টা পর্যন্ত পরিচালিত অভিযানে মোট ৩৯৫ জন বিদেশিকে যাচাইবাছাই করা হয়। আটককৃতদের বয়স ১৯ থেকে ৪৭ বছরের মধ্যে, তাদের মধ্যে ৭১ জন পুরুষ এবং ছয়জন নারী।

আটকদের মধ্যে ইন্দোনেশিয়ার চারজন, পাকিস্তানের ১০ জন, বাংলাদেশের ২৬ জন, থাইল্যান্ডের ছয়জন, মিয়ানমারের পাঁচজন এবং ভারতের ২৬ জন রয়েছেন। নিলাইয়ে একটি সাবান উৎপাদন কারখানায় অভিযান চালিয়ে সর্বাধিক ৫৫ জনকে আটক করা হয়। অভিযান শান্তিপূর্ণভাবে শেষ হয় এবং কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

কেনিথ তান বলেন, জনসাধারণের অভিযোগ এবং এক সপ্তাহের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। আটকদের বিরুদ্ধে বৈধ পাস ও ভ্রমণ নথি না থাকা, মেয়াদোত্তীর্ণ অবস্থান এবং অন্যান্য অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগ রয়েছে। এসব অপরাধ মালয়েশিয়ার অভিবাসন আইন, ১৯৫৯/৬৩; পাসপোর্ট আইন, ১৯৬৬ এবং অভিবাসন বিধিমালা, ১৯৬৩-এর আওতাভুক্ত।

আটক ব্যক্তিদের বর্তমানে তদন্ত ও পরবর্তী আইনি ব্যবস্থার জন্য নেগেরি সেম্বিলানের লেংগেং অভিবাসন ডিপোতে পাঠানো হয়েছে। এ ছাড়া অবৈধ অভিবাসী নিয়োগ বা আশ্রয় প্রদানকারী যেকোনো নিয়োগকর্তা বা ব্যক্তির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন তান।

এসআর/এসআই

গাজা নিয়ে নেতানিয়াহুর অবস্থানে ইসরাইল আন্তর্জাতিকভাবে একঘরে হতে পারে: কুশনার

যুক্তরাষ্ট্রের আহ্বানে আইসিসি ছাড়ার প্রক্রিয়া শুরু তাজিকিস্তানের

মিয়ানমারের শীর্ষ ৫ সামরিক কর্মকর্তার ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা

জেনসেনকে পুনর্বহালে ট্রাম্পের লাভ প্রায় ২০০ কোটি টাকা

ইউক্রেন যুদ্ধে ৭ লাখের বেশি রুশ সেনা নিহত

জনসংখ্যা বৃদ্ধি ইরানের জাতীয় নিরাপত্তার জন্য জরুরি

তীব্র খাদ্যসংকটে বিশ্বের ২৬ কোটি ৬০ লাখ মানুষ: ডব্লিউএফপি

গাজার ৯৯ শতাংশ এলাকায় বিষাক্ত দূষণের জন্য দায়ী ইসরাইল: অক্সফাম

ইরানের সাত শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয়

চীনের মহাকাশ স্টেশনে প্রথম বিদেশি নভোচারী পাকিস্তানের জিশান আলী