হোম > বিশ্ব

ভারত-মধ্যপ্রাচ্য-ইউরোপ করিডোর স্থাপনে গুরুত্বারোপ ট্রাম্পের

আমার দেশ অনলাইন

ছবি: এনডিটিভি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের ওপর নির্ভরতা কমাতে ভারত-মধ্যপ্রাচ্য-ইউরোপ অর্থনৈতিক করিডর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন।

ট্রাম্পের দাবি, বাণিজ্যিক জাহাজে ইরানের হামলার কারণে মধ্যপ্রাচ্যের জ্বালানি অবকাঠামোকে ইরান নিয়ন্ত্রিত পথ থেকে সরিয়ে নেওয়ার প্রয়োজন দেখা দিয়েছে। এ ক্ষেত্রে পাইপলাইনসহ বিকল্প ব্যবস্থার মাধ্যমে তেল পরিবহনের কথাও উল্লেখ করেন তিনি।

২০২৩ সালের সেপ্টেম্বরে নয়াদিল্লিতে জি২০ সম্মেলনের সময় করিডোর পরিকল্পনা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। ভারত, যুক্তরাষ্ট্র, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ফ্রান্স, জার্মানি, ইতালি ও ইউরোপীয় ইউনিয়ন এ উদ্যোগে যুক্ত। এতে ভারত থেকে উপসাগরীয় অঞ্চল এবং সেখান থেকে ইউরোপ পর্যন্ত রেল, সমুদ্রপথ, জ্বালানি ও ডিজিটাল যোগাযোগ অবকাঠামো গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।

এদিকে ইরান প্রসঙ্গে ট্রাম্প আবারো কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেন, ইরানকে আর্থিকভাবে বিচ্ছিন্ন করা হয়েছে এবং সময় ফুরিয়ে যাওয়ার আগেই দেশটিকে সিদ্ধান্ত নিতে হবে।

সূত্র: এনডিটিভি

আরএ

আরো বিকশিত হওয়ার ভিত্তি তৈরি করছে মালয়েশিয়া: আনোয়ার ইব্রাহিম

‘ইরানকে নিশ্চিহ্ন করার হুমকি ট্রাম্পের কৌশলগত হতাশার বহিঃপ্রকাশ’

রাশিয়া রাজি হলে যুদ্ধবিরতিতে প্রস্তুত ইউক্রেন: জেলেনস্কি

বিভক্ত বিশ্বে আন্তর্জাতিক সহযোগিতার নতুন রূপরেখা দিলেন কানাডার প্রধানমন্ত্রী

জাতিসংঘ নিরাপত্তা পরিষদ সংস্কারের আহ্বান এরদোয়ানের

নতুন নতুন সিরীয় ভূখণ্ড দখল করছে ইসরাইল, দাবি সিরিয়ার প্রেসিডেন্টের

এআইয়ের বৈশ্বিক মানদণ্ড তৈরিতে নেতৃত্ব দিতে আগ্রহী যুক্তরাজ্য

দক্ষিণ আফ্রিকায় বাড়িতে ঢুকে এলোপাতাড়ি গুলি, নিহত ১১

ইউরোপের দ্বিমুখী নীতির তীব্র সমালোচনা আরাগচির

‘বন্দে মাতরম’ নিয়ে গুরুত্বপূর্ণ রায় ভারতের সুপ্রিম কোর্টের