হোম > বিশ্ব

ইরান হরমুজ প্রণালিতে মাইন স্থাপন করায় হতবাক ট্রাম্প প্রশাসন

আমার দেশ অনলাইন

হরমুজ প্রণালি দিয়ে বৈশ্বিক তেল সরবরাহের প্রায় ২০ শতাংশ প্রবাহিত হয়। দৈনিক প্রায় ৩১ মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল এই সংকীর্ণ নৌপথ ব্যবহার করে বিশ্ববাজারে পৌঁছায়। মার্কিন কর্মকর্তারা নিউইয়র্ক টাইমসকে জানিয়েছেন, ইরান বৃহস্পতিবার এই প্রণালিতে মাইন স্থাপন শুরু করেছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন গর্ব করে বলছেন, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইরানের নৌবাহিনী ধ্বংস করেছে, তখন মার্কিন কর্মকর্তারা বলছেন, হরমুজ প্রণালি বন্ধে ছোট নৌযান ব্যবহার করছে ইরান।

ইরান এই সংকীর্ণ পথ বন্ধ করতে পারে, এটা যুক্তরাষ্ট্রের আগের প্রশাসনের যুদ্ধ পরিকল্পনাকারীদের কাছে দীর্ঘদিন ধরেই প্রত্যাশিত ছিল। তবে এটা স্পষ্টতই ট্রাম্প প্রশাসনকে অবাক করে দিয়েছে।

সিএনএন বৃহস্পতিবার এক প্রতিবেদনে জানিয়েছে, ট্রাম্প প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তারা গোপন ব্রিফিংয়ে আইন প্রণেতাদের বলেছেন, তারা মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার প্রতিক্রিয়ায় ইরান প্রণালি বন্ধ করতে পারে এমন সম্ভাবনা সম্পর্কে আগে ভেবে দেখেননি।

রিপাবলিকান ও ডেমোক্রেটিক প্রশাসনে দায়িত্ব পালনকারী একজন সাবেক মার্কিন কর্মকর্তা সিএনএনকে বলেছেন, ‘এমন পরিস্থিতি প্রতিরোধ করার পরিকল্পনা করা ... কয়েক দশক ধরে মার্কিন জাতীয় নিরাপত্তা নীতির একটি ভিত্তি নীতি।’ যুদ্ধ শুরু হলেও ট্রাম্প প্রশাসন এ বিষয়ে আগে থেকে পরিকল্পনা না নেওয়ায় বিস্ময় প্রকাশ করেন তিনি।

সূত্র: দ্য গার্ডিয়ান

পশ্চিম তীরে সহিংসতা বন্ধে ইসরায়েলের ওপর চাপ দেওয়ার আহ্বান মার্কিন ডেমোক্র্যাটদের

নিরাপত্তার অজুহাতে মোদির বাসভবনের পাশ থেকে ৭০০ পরিবারকে সরে যাওয়ার নির্দেশ

যুদ্ধের ক্ষয়ক্ষতি কাটিয়ে সামরিক শক্তি বৃদ্ধি করছে ইরান

ইরানের আকাশ প্রতিরক্ষা বাহিনী শতভাগ প্রস্তুত: কমান্ডার

পশ্চিমবঙ্গের এক হাসপাতালে একদিনে ১০ নবজাতকের মৃত্যু

নেপালে ১০৫ ভারতীয় নিখোঁজ

ইরান যুদ্ধের ধাক্কায় দুবাই বিমানবন্দরে যাত্রী কমেছে ৩১ শতাংশ

নিউইয়র্কে মোহন ভগবতের অনুষ্ঠান চাই না : জোহরান মামদানি

চীনমুখী হচ্ছে মালয়েশিয়া

ইসরাইলকে স্বীকৃতির শর্তে সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি করবেন ট্রাম্প