হোম > বিশ্ব

সৌদি-কাতার-আমিরাতের তেল স্থাপনায় হামলার হুঁশিয়ারি ইরানের

আমার দেশ অনলাইন

সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং কাতারের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ তেল ও গ্যাস স্থাপনায় আগামী কয়েক ঘণ্টার মধ্যে বড় ধরনের হামলা চালানো হবে বলে চূড়ান্ত হুঁশিয়ারি দিয়েছে ইরান। এসব স্থাপনার আশপাশে থাকা বেসামরিক নাগরিক ও কর্মীদের দ্রুত এলাকা ত্যাগ করার নির্দেশ দিয়েছে তেহরান।

বুধবার (১৮ মার্চ) ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে এই রক্তক্ষয়ী সংঘাতের আগাম বার্তা দেওয়া হয়েছে।

ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম বলছে, সৌদি আরবের সামরেফ পরিশোধনাগার ও জুবাইল পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স, সংযুক্ত আরব আমিরাতের আল হোসন গ্যাস ক্ষেত্র এবং কাতারের মেসাইদ পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স, মেসাইদ হোল্ডিং কোম্পানি ও রাস লাফান রিফাইনারির আশপাশের লোকজনকে দ্রুত এলাকা ত্যাগ করার এই সতর্কবার্তা দেওয়া হয়েছে।

সতর্কবার্তায় বলা হয়েছে, এসব কেন্দ্র এখন সরাসরি ও বৈধ লক্ষে পরিণত হয়েছে এবং আগামী কয়েক ঘণ্টার মধ্যে এগুলোতে হামলা চালানো হবে। যে কারণে সব নাগরিক, বাসিন্দা এবং কর্মীদের অবিলম্বে এসব এলাকা ত্যাগ করে নিরাপদ দূরত্বে সরে যাওয়ার আহ্বান জানানো হচ্ছে।সূত্র: আল জাজিরা

আগ্রাসী শর্তের ভিত্তিতে যুদ্ধের সমাপ্তি হতে দেবে না ইরান

অভ্যন্তরীণ দ্বন্দ্বে পতনের দ্বারপ্রান্তে ইসরাইল: সাবেক জেনারেল

ভারতে গোয়ালঘরে স্কুল দেখতে গিয়ে হামলার শিকার ককরোচ পার্টি

দিল্লিতে রেড অ্যালার্ট জারি, ফিরে গেল ১৫ বিমান

কথিত মাদক পাচারকারী নৌযানে মার্কিন হামলা, নিহত দুই

ইরান সফরে পাক সেনাপ্রধান, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক

হামলায় সহায়তা না করলে ভয় পাওয়ার কারণ নেই: তেহরান

হরমুজের নিরাপত্তাকে নতুন রূপ দিতে পারে ইরান-পাকিস্তান সংলাপ

জাপানের প্রধানমন্ত্রী ‘ওয়ার্ক ফ্রম হোম’ পছন্দ করেন কেন

প্রবাসীদের ওয়ার্ক পারমিট নিয়ে নতুন ঘোষণা ওমানের