হোম > বিশ্ব

ট্রাম্প শান্তিপ্রিয় মানুষ: হোয়াইট হাউসের উপদেষ্টা

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

হোয়াইট হাউসের উপদেষ্টা স্টিফেন মিলার বলেছেন, মার্কিন প্রেসিডেন্টে ডোনাল্ড ট্রাম্প ‘শান্তিপ্রিয় মানুষ’। তবে যুক্তরাষ্ট্র ইরানের হুমকি মেনে নেবেন না বলে জানান মিলার।

গত সপ্তাহান্তে ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার আলোচনা কোনো চুক্তি ছাড়াই শেষ হয়। এরপর প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের বন্দরগুলোতে নৌ অবরোধ আরোপ করেন।

মিলার মার্কিন সম্প্রচার মাধ্যমটিকে বলেন, ‘ট্রাম্প শান্তিপ্রিয় মানুষ। তবে যুক্তরাষ্ট্র তার অবস্থান স্পষ্ট করে দিয়েছে: যুক্তরাষ্ট্রের ওপর খবরদারি করা যাবে না এবং ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেওয়া হবে না।’

মিলার বলেন, একটি সামরিক অভিযানে তাদের জ্বালানি অবকাঠামো বহু বছরের জন্য ধ্বংস হয়ে যেতে পারে। তবে যুক্তরাষ্ট্র তা করতে চায় না।’ তিনি বলেন, যুক্তরাষ্ট্র চায়, ইরান একটি চুক্তিতে পৌঁছানোর জন্য সঠিক পথ বেছে নেবে। তবে ইরান যদি ভুল পথ বেছে নেয়, তাহলে যুক্তরাষ্ট্র অনির্দিষ্টকালের জন্য এটি চালিয়ে যাওয়ার ক্ষমতা রাখে।

সূত্র: আলজাজিরা

হরমুজে অস্থায়ী নৌপথ খুলতে সম্মত ইরান-ওমান

বিজেপির মুসলিমবিরোধী রাজনীতির শিকার জ্যোতিনগর কলোনি, পানি নেই এক মাস ধরে

ইসরাইলের ওপর চাপ প্রয়োগের আহ্বান মার্কিন ডেমোক্র্যাটদের

নিরাপত্তার অজুহাতে মোদির বাসভবনের পাশ থেকে ৭০০ পরিবারকে সরে যাওয়ার নির্দেশ

যুদ্ধের ক্ষয়ক্ষতি কাটিয়ে সামরিক শক্তি বৃদ্ধি করছে ইরান

ইরানের আকাশ প্রতিরক্ষা বাহিনী শতভাগ প্রস্তুত: কমান্ডার

পশ্চিমবঙ্গের এক হাসপাতালে একদিনে ১০ নবজাতকের মৃত্যু

নেপালে ১০৫ ভারতীয়সহ ৩৮৪ পর্যটক নিখোঁজ

ইরান যুদ্ধের ধাক্কায় দুবাই বিমানবন্দরে যাত্রী কমেছে ৩১ শতাংশ

নিউইয়র্কে মোহন ভগবতের অনুষ্ঠান চাই না : জোহরান মামদানি