হোম > বিশ্ব

ভেঙে পড়ার মুখে গাজায় ত্রাণ সরবরাহ ব্যবস্থা

জাতিসংঘের হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক

অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ড গাজায় ত্রাণ সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়ার মুখে রয়েছে। সোমবার জাতিসংঘের মানবিক সহায়তাবিষয়ক সংস্থা- ওসিএইচএ প্রধান টম ফ্লেচার এক বিবৃতিতে এই হুঁশিয়ারি জানান।

বিবৃতিতে তিনি বলেন, ‘বাস্তবতা হচ্ছে বেঁচে থাকা বাসিন্দাদের জন্য খাদ্য, পানি ও ওষুধ সরবরাহে আমাদের সংকল্প সত্ত্বেও জীবন বাঁচাতে আমাদের প্রচেষ্টা ভেঙে পড়ার মুখে রয়েছে।’

তিনি জানান, ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের ব্যবস্থাপনায় গাজায় খাদ্য সংগ্রহের স্থানে ইসরাইলি বাহিনী হামলা চালাচ্ছে।

গত রোববার জাতিসংঘের লোগোসংবলিত গাড়ি বহরে ইসরাইলি সেনাদের অন্তত ১৬ রাউন্ড গুলি ছোড়ার কথা জানান তিনি।

ফ্লেচার বলেন, ‘কোনো প্রকার শৃঙ্খলা নেই। ইসরাইলি বাহিনী আমাদের গাড়িবহরের নিরাপত্তা নিশ্চিতে হয় অক্ষম না হয় অনিচ্ছুক। ইসরাইলি কর্তৃপক্ষের বিবৃতিতে আমাদের কর্মীদের খলনায়ক হিসেবে বর্ণনা করা হয়েছে যদিও সামরিক বাহিনী তাদের আক্রমণ করেছে। আমাদের বহরে কাজ করা স্বেচ্ছাসেবকদেরও লক্ষ্যবস্তু করা হচ্ছে।’

বিবৃতিতে ওসিএইচএ প্রধান জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোর প্রতি মানবিক সহায়তার ক্ষেত্রে নিরাপত্তার জন্য ব্যবস্থা নিশ্চিতের আহ্বান জানান।

এদিকে গাজায় ইসরাইলি আগ্রাসনের ৪৫৯তম দিন মঙ্গলবারে অব্যাহত হামলা চলছে। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২৪ ঘণ্টায় ইসরাইলি হামলায় ৩১ জন নিহত ও ৫৭ জন আহত হয়েছেন। এ নিয়ে ১৫ মাসের ইসরাইলি আগ্রাসনে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৫ হাজার ৮৮৫ জনে এবং আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক লাখ ৯ হাজার ১৯৬ জনে।

ইরানে হামলায় যুক্তরাষ্ট্রকে সহায়তা করছে মধ্যপ্রাচ্যের দেশগুলো: বাঘাই

ভারত সীমান্তে চীনের দিকে থেকে উড়ে এল বিমান, ২৫ মিনিট চক্কর

আইজেনকোটের সঙ্গে জাতীয় ঐক্যের সরকার গঠন করতে চান নেতানিয়াহু

গাজায় চরম প্রতিকূলতার মধ্যেও কোরআন হিফজ করায় সংবর্ধিত ১০০০ হাফেজ-হাফেজা

জনগণের জীবন-জীবিকার সুরক্ষাই এখন ইরানের মূল লড়াই: গালিবাফ

পরীক্ষায় এআই ব্যবহার করে সর্বোচ্চ নম্বর, পুলিশি জেরায় স্বীকারোক্তি

নোবেলজয়ী হয়েও যে কারণে বৈষম্যের শিকার ‘মুসলিম’ পদার্থবিজ্ঞানী

প্রযুক্তি প্রতিষ্ঠান মেটাকে ৮৮৭ মিলিয়ন ডলার জরিমানা ইতালির

ডিজিটাল অর্থনীতি চুক্তি সই আসিয়ানভুক্ত দেশগুলোর, কার্যকর ২০২৭ সালে

জাতিসংঘে যেভাবে পরবর্তী মহাসচিব নির্বাচিত হবেন