ফিলিস্তিনের গাজার উত্তরে যুদ্ধ চলাকালীন সময় ইসরায়েলি চার সৈন্য নিহত হয়েছেন। দেশটির সামরিক বাহিনী শনিবার জানিয়েছে হামাসের সঙ্গে যুদ্ধে তাদের এই চারজন সেনা নিহত হয়েছেন। এর ফলে ২০২৩ সালের ৭ অক্টোবর শুরু হওয়া গাজা যুদ্ধ শুরু করার পর থেকে ফিলিস্তিনি ভূখণ্ডে নিহত ইসরায়েলি সৈন্যের সংখ্যা ৪০৩-এ পৌঁছেছে।
ইসরায়েলি চার সৈন্য নিহতের পাশাপাশি একজন অফিসার এবং একজন সংরক্ষিত সৈন্য "গুরুতরভাবে আহত" হয়েছেন। সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে নেয়া যাওয়া হয়েছে।
ইসরায়েলি সামরিক বাহিনী শনিবার বলেছে, উত্তর গাজার জাবালিয়ার কাছে একটি স্থল অভিযানে তিন যোদ্ধাকে হত্যা করেছে। হামাসকে পুনরায় সংগঠিত হওয়া রোধ করতে যেখানে ইসরায়েলি সৈন্যরা অক্টোবরের শুরু থেকে তীব্র আক্রমণ চালাচ্ছে। সূত্র : ভয়েস অব আমেরিকা