হোম > বিশ্ব

কমান্ড অথরিটির জরুরি বৈঠক ডাকলেন পাক প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার

ভারত-পাকিস্তানের মধ্যে হামলা-পালটা হামলার মাধ্যমে পরিস্থিতির দ্রুত অবনতি ঘটছে। যেকোনো সময় ভয়াবহ কিছু ঘটতে পারে। এ অবস্থায় ন্যাশনাল কমান্ড অথরিটির (এনসিএ) বৈঠক ডেকেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ।

শনিবার বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, এনসিএ দেশটির স্থল, আকাশ ও নৌবাহিনীর যৌথ কৌশল প্রণয়নে ভূমিকা রাখে। তবে এর আরও গুরুত্বপূর্ণ লক্ষ্য হলো, পাকিস্তানের পারমাণবিক অস্ত্রের দেখভাল করা এবং এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া।

এনসিএ বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী। এছাড়া পররাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী, স্বরাষ্ট্র ও অর্থমন্ত্রী এবং প্রতিরক্ষা সামগ্রী উৎপাদন বিষয়কমন্ত্রীও এ সংস্থার সদস্য।

কমিটিতে জয়েন্ট চিফ অব স্টাফ, তিন বাহিনী প্রধান, স্ট্র্যাটেজিক প্লানস ডিভিশন (এসপিডি)-এর ডিরেক্টর সদস্য হিসেবে রয়েছেন। এসপিডির দায়িত্বে থাকে পাকিস্তানের পারমাণবিক অস্ত্র।

পাকিস্তানের তিনটি বিমানঘাঁটিতে ভারতের ক্ষেপণাস্ত্র হামলা এবং ভারতে পাকিস্তানের পাল্টা হামলা শুরুর পরই উচ্চ পর্যায়ের এই বৈঠকের কথা জানালো ইসলামাবাদ।

পাকিস্তানের রাষ্ট্রীয় টেলিভিশন ও সেনাবাহিনীর জনসংযোগ বিভাগ দাবি করেছে, শুক্রবার ভোররাতে ভারত তাদের তিনটি বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এরপর শনিবার ভোরে ভারতের পাঠানকোট, উধমপুরসহ বিভিন্ন সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে পাকিস্তান।

ইরান-আফগানিস্তান দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার

নিজস্ব প্রযুক্তিতে পারমাণবিক ফিউশন চুল্লি নির্মাণ করছে ইরান

‘ভোটার তালিকায় নাম নেই, তাই আপনি বাংলাদেশি’

নেতানিয়াহু ইসরাইলের গণতন্ত্রের জন্য হুমকি: আইজেনকোট

কেন অনিশ্চয়তায় কাটছে অধিকাংশ ভারতীয়র জীবন

বিশ্বজুড়ে যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতি পূরণে ট্রাম্পকে ইরাকের প্রেসিডেন্টের আহ্বান

চাপে ফেলে ইরানের অর্থনীতি ২৫ শতাংশ কমানোর হুমকি যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্রকে শোচনীয় পরাজয়ের ইঙ্গিত দিলেন আরাগচি

গাজায় যুদ্ধবিরতির পরও বাড়ছে প্রাণহানি

মধ্যপ্রাচ্যে তৃতীয় বিমানবাহী রণতরি পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র, আবারও যুদ্ধ শুরুর শঙ্কা