হোম > বিশ্ব

বিক্ষোভে উত্তাল মাদাগাস্কার, কারফিউ জারি

আতিকুর রহমান নগরী

ছবি: আল জাজিরা

নেপাল, ফিলিপাইনের পর এবার বিক্ষোভে উত্তাল ভারত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র মাদাগাস্কার। বিদ্যুৎ ও পানির তীব্র সংকটের প্রতিবাদে আন্দোলন শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশটির রাজধানী আন্তানানারিভোতে রাত্রিকালীন কারফিউ জারি করা হয়েছে। খবর আল জাজিরার।

বৃহস্পতিবার শত শত বিক্ষোভকারী রাস্তায় নেমে আসে এবং বিদ্যুৎ বিভ্রাটের বিরুদ্ধে তাদের ক্ষোভ প্রকাশ করে। তাদের অভিযোগ, প্রায়শই ১২ ঘন্টারও বেশি সময় ধরে বাড়িঘর এবং ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ থাকে না। বিক্ষোভ দমন করতে পুলিশ রাবার বুলেট এবং কাঁদানে গ্যাস ব্যবহার করে।

বিক্ষোভকারীরা পাথর ছুঁড়ে রাস্তা, অবরোধ করে এবং টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানায়। রাজধানীজুড়ে বিভিন্ন মুদি ও যন্ত্রপাতির দোকান এবং ব্যাংকে লুটপাটের ঘটনা ঘটে।

দেশের নতুন কেবল কার সিস্টেমের বেশ কয়েকটি স্টেশনেও আগুন লাগানো হয়েছে।

প্রেসিডেন্টের ঘনিষ্ঠ তিন রাজনীতিকের বাড়িতেও হামলা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।

বৃহস্পতিবার সন্ধ্যায় টেলিভিশনে দেয়া এক বিবৃতিতে যৌথ নিরাপত্তা সংস্থার প্রধান জেনারেল অ্যাঞ্জেলো রাভেলোনারিভো বলেন, ‘কিছু ব্যক্তি পরিস্থিতির সুযোগ নিয়ে জনগণের সম্পদ নষ্ট করছে। জনগণ ও তাদের সম্পদ রক্ষায় নিরাপত্তা বাহিনী রাজধানীতে সন্ধ্যা ৭টা থেকে ভোর ৫টা পর্যন্ত কারফিউ জারি করেছে, যা জনশৃঙ্খলা ফিরে না আসা পর্যন্ত বহাল থাকবে।’

আরএ

ইরানের ওপর নিষেধাজ্ঞা বাড়ানোর সিদ্ধান্ত ইইউ’র

উপসাগরীয় দেশগুলোর প্রতিরক্ষা কৌশলে বড় পরিবর্তন

মিত্র আমিরাতকে ডলার সহায়তা দেবে যুক্তরাষ্ট্র

ইরানি হামলার নিন্দা জানালো আরব লীগ

নতি স্বীকার নয়, যুদ্ধের জন্য প্রস্তুত ইরান

ইরানের পারমাণবিক স্থাপনা সম্পূর্ণ ধ্বংস করে দেওয়ার দাবি ট্রাম্পের

চুক্তি না হলে হামলার জন্য পুরোদমে প্রস্তুত মার্কিন বাহিনী: ট্রাম্প

যুদ্ধের প্রভাব মোকাবিলায় আফ্রিকার সঙ্গে কাজ করতে চায় চীন

হরমুজ প্রণালি বন্ধ থাকলে পরিণাম হবে ভয়াবহ: ইইউ

বিশ্বমঞ্চে ভারতকে যেভাবে ধরাশায়ী করছে পাকিস্তান