হোম > বিশ্ব

কাশ্মীরে ভারতের বিশেষ অভিযান, নিহত ৩

আতিকুর রহমান নগরী

জম্মু ও কাশ্মীরের শ্রীনগরের দাচিগাম জঙ্গলে ‘অপারেশন মহাদেব’নামে অভিযান শুরু করেছে ভারতের নিরাপত্তা বাহিনী। অভিযানে ৩ বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী নিহতের দাবি করেছে দেশটি। খবর এনডিটিভির

প্রতিবেদনে সেনা ও পুলিশসূত্রে দাবি করা হয়, এই তিনজনই পাকিস্তানি কাশ্মীরভিত্তিক জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তৈয়বা (লেট)-এর সদস্য ছিলেন। তারা হলেন সুলেমান, আবু হামজা এবং ইয়াসির। সুলেমান ছিলেন এদের মধ্যে বয়োজ্যেষ্ঠ এবং নেতৃস্থানীয়। নিহতরা কেউই জম্মু-কাশ্মীরের বাসিন্দা ছিলেন না। পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মির থেকে সীমান্ত পেরিয়ে ভারতে এসেছিলেন তারা।

ভারতীয় জম্মু-কাশ্মীরের এক কর্মকর্তা জানিয়েছেন, সম্প্রতি গোয়েন্দা সূত্রে তারা খবর পেয়েছিলেন যে সীমান্ত পেরিয়ে পাকিস্তান থেকে ১৫০ জন বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী অনুপ্রবেশ করেছে। তারপর আজ সোমবার সকালে দাচিগাম জঙ্গলে গুলির শব্দ ও সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করেন তারা। তার পরেই সকাল ১১টা নাগাদ ওই এলাকায় ‘অপারেশন মহাদেব’ শুরু করেন সেনা-সিআরপিএফ-পুলিশ যৌথ বাহিনী।

উল্লেখ্য, গত ২২ এপ্রিল জম্মু-কাশ্মীরের অনন্তনাগ জেলার পেহেলগামে যে ভয়াবহ হামলা হয়েছিল, নিহত সুলেমান তার ‘মাস্টারমাইন্ড’ ছিলেন বলে দাবি করেছে কয়েকটি ভারতীয় সংবাদমাধ্যম। তবে এ ব্যাপারে সেনা বা পুলিশসূত্রে কোনো তথ্য পাওয়া যায়নি।

হরমুজে অচলাবস্থা ভাঙতে মরিয়া যুক্তরাষ্ট্র, নিয়ন্ত্রণ ধরে রাখতে চায় ইরান

মালদ্বীপে ভারতীয় সেনা থাকবে না, সাদা পোশাকেও নয়: মুইজ্জু

টানা বৃষ্টিতে চীনে বাঁধ ভেঙে বিপর্যয়, ধসে পড়েছে শতাধিক বাড়ি

ফিলিস্তিনিদের সমর্থন দেয়ায় ধর্মযাজকের বাড়িতে ব্রিটিশ পুলিশের অভিযান

ভারতে বিমানের টয়লেটে ‘বোমা রয়েছে’ চিরকুট, আতঙ্কে নামিয়ে নেওয়া হলো সব যাত্রী

ইরানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞায় ইইউর অবস্থান নিয়ে ধোঁয়াশা

সিজেপি সদস্যের বাবার ওপর হামলা, অভিযুক্তকে ছেড়ে দেওয়ায় পুলিশের বিরুদ্ধে প্রশ্ন

নেপাল-তিব্বতে মৃত বেড়ে ১৩১৮, নিখোঁজ ৫৬১৪

ইরান যুদ্ধের জেরে যুক্তরাষ্ট্রে জ্বালানির দামে রেকর্ড, কঠিন চাপে ট্রাম্প

ইরানি তেলের ওপর মার্কিন নিষেধাজ্ঞা ঠেকাতে পাল্টা পদক্ষেপ নিল চীন