হোম > বিশ্ব

নিষেধাজ্ঞা পুনর্বহাল হলে আইএইএ-কে সহযোগিতা করবে না ইরান

আতিকুর রহমান নগরী

ছবি: সংগৃহীত

জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহাল হলে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) সঙ্গে সহযোগিতা স্থগিত করা হবে বলে সতর্ক করে দিয়েছে ইরান। স্থানীয় সময় শনিবার ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ এ ঘোষণা দেয়। খবর প্রেস টিভির।

শুক্রবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ইরানের ওপর থেকে স্থায়ীভাবে নিষেধাজ্ঞা প্রত্যাহারে বিষয়ে একটি খসড়া প্রস্তাব পাস করতে ব্যর্থ হয়। এর একদিন পরেই আইএইএর সঙ্গে সহযোগিতা স্থগিত করার হুমকি দিলো ইরান।

এক বিবৃতিতে পারমাণবিক ইস্যুতে ব্রিটেন, ফ্রান্স এবং জার্মানির নেয়া পদক্ষেপের নিন্দা জানানো হয়। তেহরানের দাবি তাদের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ।

গত ২৮ আগস্ট তিনটি ইউরোপীয় দেশ ইরানের ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহালের জন্য ৩০ দিনের একটি প্রক্রিয়া শুরু করে। এরপরেই নিষেধাজ্ঞা স্থায়ীভাবে প্রত্যাহারের জন্য প্রস্তাব আনা হয়। তিন দেশের দাবি, তেহরান ২০১৫ সালে স্বাক্ষরিত পরমাণু চুক্তি লঙ্ঘন করেছে। ওই চুক্তির মূল উদ্দেশ্য ছিল ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে বিরত রাখা।

ইরানের প্রেসিডেন্টে মাসুদ পেজেশকিয়ান তিনটি ইউরোপীয় দেশের পদক্ষেপকে ‘অবিবেচনাপ্রসূত’ বলে অভিহিত করেছে।

তিনি বলেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ‘স্ন্যাপব্যাক’ প্রক্রিয়ার মাধ্যমে নিষেধাজ্ঞা পুনর্বহাল হলেও ইরান তা অতিক্রম করতে সক্ষম হবে।

আরএ

ফিলিপাইনে আসিয়ান শীর্ষ সম্মেলন: কারা থাকছেন, যেসব বিষয়ে আলোচনা হতে পারে

ট্রাম্প-পুতিন-শির বৈঠক আন্তর্জাতিক রাজনীতিতে কী বার্তা দেবে

ইরানে হামলায় যুক্তরাষ্ট্রকে সহায়তা করছে মধ্যপ্রাচ্যের দেশগুলো: বাঘাই

ভারত সীমান্তে চীনের দিকে থেকে উড়ে এল বিমান, ২৫ মিনিট চক্কর

আইজেনকোটের সঙ্গে জাতীয় ঐক্যের সরকার গঠন করতে চান নেতানিয়াহু

গাজায় চরম প্রতিকূলতার মধ্যেও কোরআন হিফজ করায় সংবর্ধিত ১০০০ হাফেজ-হাফেজা

জনগণের জীবন-জীবিকার সুরক্ষাই এখন ইরানের মূল লড়াই: গালিবাফ

পরীক্ষায় এআই ব্যবহার করে সর্বোচ্চ নম্বর, পুলিশি জেরায় স্বীকারোক্তি

নোবেলজয়ী হয়েও যে কারণে বৈষম্যের শিকার ‘মুসলিম’ পদার্থবিজ্ঞানী

প্রযুক্তি প্রতিষ্ঠান মেটাকে ৮৮৭ মিলিয়ন ডলার জরিমানা ইতালির