হোম > বিশ্ব

দিল্লিতে ‘বিপজ্জনক’ পর্যায়ে বায়ুদূষণ: ৪০ ফ্লাইট বাতিল, বিঘ্ন তিন শতাধিক

আতিকুর রহমান নগরী

ভারতের রাজধানী দিল্লি ও পার্শ্ববর্তী এলাকায় সোমবার সকাল থেকে বায়ুদূষণের মাত্রা আবারও ক্রমশ বৃদ্ধি পেয়েছে। ঘন ধোঁয়াশায় শহরের বিভিন্ন এলাকায় দৃশ্যমানতা বিপজ্জনক মাত্রায় নেমে এসেছে, যার ফলে বিমান ও ট্রেন চলাচলে বড় ধরনের বিঘ্ন ঘটেছে।

ঘন ধোঁয়ার কারণে অন্তত ৪০টি ফ্লাইট বাতিল হয়েছে এবং তিন শতাধিক ফ্লাইট বিলম্বিত হয়েছে, জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পাশাপাশি ট্রেন চলাচলেও প্রভাব পড়েছে।

ভারতের কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ড জানিয়েছে, সোমবার সকাল ৬টায় দিল্লির গড় এয়ার কোয়ালিটি ইনডেক্স (AQI) ছিল ৪৫৬, যা ‘বিপজ্জনক’ স্তরে পড়ে। এ অবস্থার কারণে ভারতের আবহাওয়া বিভাগ দ্বিতীয় সর্বোচ্চ সতর্কতা হিসেবে অরেঞ্জ অ্যালার্ট জারি করেছে।

এর আগের দিন রবিবারও দিল্লির আকাশ ঘন ধোঁয়ায় আচ্ছন্ন ছিল, তখন এয়ার কোয়ালিটি ইনডেক্স ৪৬১ রেকর্ড করা হয়। যদিও সাম্প্রতিক কয়েক সপ্তাহে দূষণ পরিস্থিতির সামান্য উন্নতির ইঙ্গিত পাওয়া গিয়েছিল, তবে শহরের বড় অংশ এখনও ঘন ও বিষাক্ত ধোঁয়ার প্রভাবে বিপন্ন।

বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, বায়ুদূষণের এই মাত্রা জনস্বাস্থ্য ও সাধারণ জীবনযাত্রার জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করছে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

এসআর

বলিভিয়ায় সামরিক স্থাপনায় বিস্ফোরণ, নিহত অন্তত ১৫

তুরস্কের বিনিয়োগ ব্যাংক ও দুই সহযোগী প্রতিষ্ঠানে মার্কিন নিষেধাজ্ঞা

যুদ্ধ ইরানকে আরো আত্মবিশ্বাসী করেছে: মার্কিন গোয়েন্দা পর্যালোচনা

ইরান যুদ্ধের তথ্য ফাঁস, ৫০ মার্কিন সেনার ‘পলিগ্রাফ’ পরীক্ষা করল ট্রাম্প প্রশাসন

ভারতের কেরালায় সড়ক দুর্ঘটনায় ৮ শিক্ষার্থী নিহত

সংশোধিত নতুন বিশ্ব মানচিত্র জাতিসংঘে অনুমোদন, কী পরিবর্তন হলো

মার্কিন সুরক্ষায় হরমুজ পাড়ি দিতে জড়ো হচ্ছে এলএনজি ট্যাংকার

অবৈধ পথে ইন্দোনেশিয়ায় অনুপ্রবেশের সময় ৮ বাংলাদেশি আটক

সৌদির কাছে ৫৭৫ কোটি ডলারের অস্ত্র বিক্রি করছে যুক্তরাষ্ট্র

ইরানের ‘পিকঅ্যাক্স’ পর্বতে হামলার হুমকি দিলেন ট্রাম্প