হোম > বিশ্ব

বিদেশি গণমাধ্যমে তারেক রহমানের দেশে ফেরার খবর

আতিকুর রহমান নগরী

ছবি: সংগৃহীত

দীর্ঘ ১৭ বছরের বেশি সময় পর দেশে ফিরলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাকে বহনকারী উড়োজাহাজটি বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ৯টা ৫৫ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বুধবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা দেয় তাদের বহনকারী ফ্লাইট। বাংলাদেশের পাশাপাশি তার দেশে ফেরা নিয়ে সংবাদ প্রকাশ করেছে বিদেশি গণমাধ্যমেও।

কাতারভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে ঐতিহাসক হিসেবে বর্ণনা করা হয়েছে।

জিও নিউজ সংবাদ শিরোনাম করেছে, বাংলাদেশের রাজনৈতিক নেতা তারেক রহমান দেশে ফিরেছেন। প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের অন্যতম প্রধান শক্তিশালী রাজনৈতিক দলের নেতা তারেক রহমান ১৭ বছর নির্বাসিত থাকার পর গুরুত্বপূর্ণ নির্বাচনের আগে দেশে ফিরলেন। এতে বলা হয়, তারেক রহমান ২০০৮ সালে রাজনৈতিক নিপীড়নের শিকার হয়ে বাংলাদেশ ছেড়ে লন্ডনে চলে যান।

পাকিস্তানের আরেক প্রভাবশালী গণমাধ্যম দ্য ডন শিরোনাম করেছে, নির্বাসন শেষে ১৭ বছর পর দেশে ফিরলেন খালেদা জিয়ার উত্তরাধিকারী।

তারেক রহমানের দেশে ফেরা নিয়ে বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া। তাদের প্রতিবেদনে বলা হয়, তারেক রহমান বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছেলে। খালেদা জিয়া অসুস্থ থাকায় আসন্ন নির্বাচনে তারেক রহমানই তার দলের প্রধান মুখ ।

ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়, তারেক রহমানের দেশে ফেরার ভারতের জন্য খুবই তাৎপর্যপূর্ণ। কারণ ভারতের জন্য জামায়াতে ইসলামী উদ্বেগের বিষয়।

তারেক রহমানের দেশে ফেরা নিয়ে সংবাদ প্রকাশ করেছে ভারতের আরেক প্রভাবশালী গণমাধ্যম এনডিটিভি। তাদের প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র তারেক রহমান প্রায় ১৭ বছর স্বেচ্ছা নির্বাসনের পর দেশে ফিরেছেন।

আরএ

ট্রাম্পের নিশানায় ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’, কেন এত গুরুত্বপূর্ণ

ইরানকে চাপে ফেলেও লক্ষ্য পূরণে ব্যর্থ হচ্ছেন ট্রাম্প

গাজা অভিমুখে ফের ফ্রিডম ফ্লোটিলার যাত্রা শুরু

গাজায় তিন বছরে নিহত ৭৩৪৭০, আহত ১৭৪৫৪০

মাত্র ১৫ মিনিটেই মার্কিন হামলার জবাব দিয়েছে ইরান: জেনারেল আকরামিনিয়া

বলিভিয়ায় সামরিক স্থাপনায় বিস্ফোরণ, নিহত অন্তত ১৫

তুরস্কের বিনিয়োগ ব্যাংক ও দুই সহযোগী প্রতিষ্ঠানে মার্কিন নিষেধাজ্ঞা

যুদ্ধ ইরানকে আরো আত্মবিশ্বাসী করেছে: মার্কিন গোয়েন্দা পর্যালোচনা

ইরান যুদ্ধের তথ্য ফাঁস, ৫০ মার্কিন সেনার ‘পলিগ্রাফ’ পরীক্ষা করল ট্রাম্প প্রশাসন

ভারতের কেরালায় সড়ক দুর্ঘটনায় ৮ শিক্ষার্থী নিহত