হোম > বিশ্ব

ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহত ৬

আতিকুর রহমান নগরী

ছবি: আল জাজিরা

ইউক্রেনে রাশিয়ার হামলায় ছয়জন নিহত হয়েছেন। এরমধ্যে রাজধানী কিয়েভে হামলায় নিহত হয়েছেন দুইজন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, প্রায় ৩৬টি ক্ষেপণাস্ত্র ও প্রায় ৬০০টি ড্রোন ছুঁড়েছে রাশিয়া। খবর আল জাজিরার।

কিয়েভের আঞ্চলিক কর্মকর্তা ও পুলিশ জানিয়েছে, রাজধানীর কিয়েভে দুইজন, এর আশেপাশের অঞ্চলে একজন, দক্ষিণ-পূর্ব ডিনিপ্রোপেট্রোভস্ক অঞ্চলে দুজন এবং দক্ষিণে খেরসন অঞ্চলে হামলায় একজন নিহত হয়েছেন।

কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো বলেছেন, শহরে ২৯ জন আহত হয়েছেন। এছাড়া কিয়েভের পশ্চিম অংশ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

হামলার পর ইউক্রেনে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত ক্যাটারিনা মাথারনোভা শান্তি চুক্তিতে রাশিয়ার ঘোষিত আগ্রহ নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন।

সামাজিকমাধ্যম এক্সে দেয়া পোস্টে তিনি লেখেন, ‘যখন বিশ্ব একটি সম্ভাব্য শান্তি চুক্তি নিয়ে আলোচনা করছে। তখন মস্কো কূটনীতি নয়, ক্ষেপণাস্ত্র দিয়ে উত্তর দেয়।’

আরএ

ইরানের ‘পিকঅ্যাক্স’ পর্বতে হামলার হুমকি দিলেন ট্রাম্প

বাবরির পর এবার মথুরা-বৃন্দাবনে শাহী মসজিদ ভেঙে মন্দির চত্বর, ঘোষণা যোগী আদিত্যনাথের

হরমুজে অচলাবস্থা ভাঙতে মরিয়া যুক্তরাষ্ট্র, নিয়ন্ত্রণ ধরে রাখতে চায় ইরান

মালদ্বীপে ভারতীয় সেনা থাকবে না, সাদা পোশাকেও নয়: মুইজ্জু

টানা বৃষ্টিতে চীনে বাঁধ ভেঙে বিপর্যয়, ধসে পড়েছে শতাধিক বাড়ি

ফিলিস্তিনিদের সমর্থন দেয়ায় ধর্মযাজকের বাড়িতে ব্রিটিশ পুলিশের অভিযান

ভারতে বিমানের টয়লেটে ‘বোমা রয়েছে’ চিরকুট, আতঙ্কে নামিয়ে নেওয়া হলো সব যাত্রী

ইরানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞায় ইইউর অবস্থান নিয়ে ধোঁয়াশা

সিজেপি সদস্যের বাবার ওপর হামলা, অভিযুক্তকে ছেড়ে দেওয়ায় পুলিশের বিরুদ্ধে প্রশ্ন

নেপাল-তিব্বতে মৃত বেড়ে ১৩১৮, নিখোঁজ ৫৬১৪