হোম > বিশ্ব

ভয় পাওয়া চলবে না, আমরা সঠিক পথেই আছি, কারামুক্তির পর ফিলিস্তিনি সাংবাদিক

আমার দেশ অনলাইন

ফিলিস্তিনি সাংবাদিক ও রাজনৈতিক অধিকারকর্মী আবেদ আবু শেহাদেহ। ছবি: সংগৃহীত।

ইসরাইলি পুলিশের হেফাজত থেকে পাঁচ দিন পর মুক্তি পেয়েছেন ফিলিস্তিনি সাংবাদিক ও রাজনৈতিক অধিকারকর্মী আবেদ আবু শেহাদেহ। পাঁচ দিন আটক থাকার পর পেতাহ তিকভা পুলিশ স্টেশন থেকে তাকে ছেড়ে দেওয়া হয়।

মুক্তির পর সংবাদমাধ্যম আরব৪৮-কে দেওয়া সাক্ষাৎকারে আবু শেহাদেহ তার গ্রেপ্তারকে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে আখ্যা দেন। একই সঙ্গে নিজের কর্মকাণ্ড অব্যাহত রাখার অঙ্গীকার করেন তিনি।

আবু শেহাদেহ বলেন, ‘আমাদের ভয় পাওয়া চলবে না। আমরা সঠিক পথেই আছি। সবার সমতা ও ন্যায়বিচারের জন্য লড়াই করছি।’

তাকে মুক্ত করতে ভূমিকা রাখায় আন্তর্জাতিক সমর্থক, তার আইনজীবী দল এবং আইনি সহায়তাকারী সংস্থা আদালাহর প্রতিও কৃতজ্ঞতা জানান তিনি।

এর আগে গত বুধবার জাফায় আবু শেহাদেহর বাড়িতে অভিযান চালায় ইসরাইলি পুলিশ ও দেশটির অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেতের সদস্যরা। এ সময় ‘বিদেশি এজেন্টের সঙ্গে যোগাযোগের’ অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়।

সূত্র: আলজাজিরা

যুদ্ধ এখনো শেষ হয়নি, যুক্তরাষ্ট্রকে আরো কঠোর হামলার হুঁশিয়ারি ইরানের

ওবামা, আল-সাইয়েদ ও মামদানি: ডেমোক্র্যাটিক পার্টির রাজনীতিতে নতুন মেরুকরণ

ইসরাইলে নতুন সরকার গঠনে আইজেনকটের সামনে যত বাধা

ইসলাম ও মুসলিম বিশ্ব সম্পর্কে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের চিন্তা ও দর্শন

হুথিদের হামলায় সৌদির আরামকো টাওয়ার ক্ষতিগ্রস্ত

ইরান যুদ্ধের বিরোধিতাকারীদের ‘শয়তান নিয়ন্ত্রণ করছে’: মার্কিন রাষ্ট্রদূত

‘আগামী লোকসভা নির্বাচনেই মোদি সরকারের পতন হবে’

গাজা বিশ্বকে বদলে দিয়েছে, ফিলিস্তিনের মুক্তিই সবার মুক্তির ভিত্তি: অ্যাবি মার্টিন

জয়ের পর আল-সাইয়েদের ব্যাপারে সুর কী একই আছে ট্রাম্পের

ইসরাইলি কারাগারে বসেই পুরো কোরআন হিফজ করলেন ফিলিস্তিনি তরুণী