হোম > বিশ্ব

ইরান যুদ্ধ বন্ধে পাকিস্তানের মধ্যস্থতায় আশাবাদী যুক্তরাষ্ট্র: রুবিও

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

ইরানের সঙ্গে চলমান যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ করার প্রচেষ্টায় পাকিস্তানের মধ্যস্থতার বিষয়ে আশাবাদ জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি বলেন, যুদ্ধ বন্ধে পাকিস্তানের উদ্যোগ আলোচনা এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছিলেন, যুদ্ধ স্থায়ীভাবে বন্ধে কয়েক সপ্তাহ ধরে চলা দফায় দফায় আলোচনা এমন এক পর্যায়ে পৌঁছেছে, যেখানে পরিস্থিতি একদিকে সমঝোতার কাছাকাছি, অন্যদিকে নতুন করে হামলা শুরুর ঝুঁকিও রয়েছে।

বৃহস্পতিবার সাংবাদিকদের মার্কো রুবিও বলেন, ‘আশা করি, যুদ্ধ স্থায়ীভাবে বন্ধে আলোচনা আরো এগোবে।’

গত ৮ এপ্রিল যুদ্ধবিরতি কার্যকর হওয়ার মাধ্যমে কয়েক সপ্তাহ আগে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের শুরু করা যুদ্ধ সাময়িকভাবে থেমে আছে। তবে স্থায়ী সমাধানে পৌঁছাতে এখন পর্যন্ত সব আলোচনা ব্যর্থ হয়েছে। ইসলামাবাদে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র ও ইরানের ঐতিহাসিক মুখোমুখি বৈঠকও কোনো স্থায়ী সমঝোতা আনতে পারেনি।

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি, যাকে দেশটির প্রভাবশালী সেনাপ্রধান আসিম মুনিরের ঘনিষ্ঠ হিসেবে মনে করা হয়, তিনি বুধবার এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বারের মতো ইরান সফর করেছেন।

অন্যদিকে চীন জানিয়েছে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ শনিবার বেইজিং সফর করবেন। যুদ্ধ বন্ধে মধ্যস্থতার প্রচেষ্টায় চীনও সক্রিয় ভূমিকা পালন করছে।

সূত্র: বিএসএস

আরএ

হরমুজ প্রণালিতে ভাঙল মার্কিন শক্তির দম্ভ

চালকদের অ্যাকাউন্ট বন্ধ করায় উবারকে ৯৬ কোটি ডলার জরিমানা

ইরানে বিশাল নতুন গ্যাসক্ষেত্রের সন্ধান, মজুত ৭.৫ ট্রিলিয়ন ঘনফুটের বেশি

ইন্দোনেশিয়ার দাবানল নেভাতে সুপারম্যান সেজে কিশোর

ইউক্রেনকে অস্ত্র সহায়তা নিয়ে ক্ষুব্ধ রাশিয়া, ব্রিটেন থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করল মস্কো

মৃত্যুর ১৬ বছর পর উদ্ধার হয়েছিল যে ফার্স্টলেডির লাশ

জাতিসংঘের মহাসচিব পদে লড়াইয়ে যারা

ইউক্রেন যুদ্ধ অবসানের পথে বাধা ব্যাপক দুর্নীতি: সাবেক প্রতিরক্ষামন্ত্রী

ওমান ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে আলোচনায় ইরানি মন্ত্রী

ইউক্রেনকে ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যবস্থা দিচ্ছে ফ্রান্স