হোম > বিশ্ব

মাঝ আকাশে পাইলটের সেলফি, দুই যুদ্ধবিমানের সংঘর্ষ

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

মাঝ আকাশে দুটি যুদ্ধবিমানের মধ্যে সংঘর্ষের জন্য ক্ষমা চেয়েছে দক্ষিণ কোরিয়ার বিমান বাহিনী। দুর্ঘটনাটি ঘটে ২০২১ সালে। বুধবার রাষ্ট্রীয় নিরীক্ষা ও পরিদর্শন বোর্ডের প্রতিবেদনে জানানো হয়, পাইলট উড্ডয়নের সময় সেলফি তুলছিলেন এবং ভিডিও ধারণ করছিলেন। আর তার এই সেলফি তোলার শখের কারণেই এ দুর্ঘটনা ঘটে।

দেশটির বিমান বাহিনীর একজন মুখপাত্র সংবাদ সম্মেলনে বলেন, ‘২০২১ সালে ঘটে যাওয়া এ দুর্ঘটনার কারণে সৃষ্ট উদ্বেগের জন্য আমরা জনগণের কাছে আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী।’

তিনি জানান, এ ঘটনায় জড়িত পাইলটদের মধ্যে একজনকে উড্ডয়নের দায়িত্ব থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে, তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি এরপর সামরিক বাহিনী ছেড়ে দিয়েছেন।

প্রতিবেদনে বলা হয়, ব্যক্তিগত চিত্রগ্রহণের জন্য অপরিকল্পিত কৌশলের কারণেই ২০২১ সালের ডিসেম্বরে দেগু শহরের কাছে দুটি এফ-১৫কে যুদ্ধবিমানের মধ্যে সংঘর্ষ ঘটেছিল।

নিরীক্ষকেরা জানান, একজন উইংম্যান পাইলট ইউনিটের সঙ্গে তার শেষ ফ্লাইটটি স্মরণীয় করে রাখতে সেলফি তোলার চেষ্টা করেন। ক্যামেরার অ্যাঙ্গেল উন্নত করার জন্য তিনি অনুমতি ছাড়াই বিমানটিকে উপরে তোলেন এবং কাত করেন, আর অন্য একজন পাইলট লিড জেট থেকে ভিডিও ধারণ করেন।

বিমান দুটি কাছে চলে এলে উভয় পাইলটই সংঘর্ষ এড়ানোর চেষ্টা করেন, কিন্তু উইংম্যানের লেজ লিড জেটের ডানায় আঘাত করে। তবে এতে কেউ আহত হননি।

দক্ষিণ কোরিয়ার বিমান বাহিনী জানিয়েছে, তারা ফ্লাইট নিরাপত্তা বিধি আরো কঠোর করতে এবং এই ঘটনার পুনরাবৃত্তি রোধ করতে পদক্ষেপ নিচ্ছে।

সূত্র: দ্য গার্ডিয়ান

আরএ

ভারতীয় নারীকে বাংলাদেশে ‘পুশ আউট’, সরকারের কাছে জবাব চাইল আদালত

ইরানের সরকার পতন ঘটাব, হামাস-হিজবুল্লাহকে নির্মূল করব: নেতানিয়াহু

সৌদির অনুরোধে হুথিদের নিয়ন্ত্রণে ইরানকে বার্তা চীনের

অস্ট্রেলিয়ায় সরকারি কর্মস্থলে স্মার্ট চশমা নিষিদ্ধের উদ্যোগ

সৌদির তায়েফে হুথিদের ড্রোন, প্রতিহত করতে গিয়ে হতাহত ৩

যোগীর বিরুদ্ধে ইমেইল করে আড়াই বছর জেল খাটলেন মোবারক

মক্কায় হামলা হলে রক্ষায় কোনো চুক্তির প্রয়োজন নেই: খাজা আসিফ

ভারতে হিন্দুদের মিছিল থেকে মসজিদ-মাদরাসায় পাথর নিক্ষেপ

ইসরাইলের অংশগ্রহণের প্রতিবাদে ‘ইউরোভিশন ২০২৭’ বর্জন আয়ারল্যান্ড-নেদারল্যান্ডসের

কুকুরের উৎপাতের প্রতিবাদে কর্মকর্তার টেবিলে ছেড়ে দিলেন বেওয়ারিশ কুকুর