হোম > বিশ্ব

রাশিয়ার সঙ্গে ইরানের গোপন অস্ত্র চুক্তি

আমার দেশ অনলাইন

বিমান প্রতিরক্ষাব্যবস্থা শক্তিশালী করতে রাশিয়ার সঙ্গে প্রায় ৫৮৯ মিলিয়ন ডলার মূল্যের একটি গোপন ক্ষেপণাস্ত্র চুক্তি স্বাক্ষর করেছে ইরান। ফাঁস হওয়া রুশ নথির বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম ফিনান্সিয়াল টাইমস জানিয়েছে, ২০২৫ সালের ডিসেম্বরে মস্কোতে ইরান ও রাশিয়ার মধ্যে এই চুক্তি সই হয়।

চুক্তির আওতায় রাশিয়া তিন বছরের মধ্যে ইরানকে ৫০০টি ‘ভারবা ম্যান-পোর্টেবল এয়ার ডিফেন্স সিস্টেম’ এবং দুই হাজার ৫০০টি ৯এম৩৩৬-টাইপ সরবরাহ করবে। এই অস্ত্র সরবরাহ প্রক্রিয়া ২০২৭ থেকে ২০২৯ সালের মধ্যে তিনটি ধাপে সম্পন্ন করার কথা রয়েছে।

প্রদিতবেদনে বলা হয়, নির্দিষ্ট কিছু ক্ষেপণাস্ত্র নির্ধারিত সময়সীমার আগেই ইরানে সরবরাহ করা হতে পারে।

২০২৫ সালের জুনে ইরানে ইসরাইলের হামলা এবং ১২ দিনের যুদ্ধের পর, আনুষ্ঠানিকভাবে একই বছরের জুলাই মাসে রাশিয়ার কাছ থেকে এই প্রতিরক্ষা ব্যবস্থা কেনার অনুরোধ করেছিল তেহরান। আক্রমণের পর ইরান তার প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি এবং কৌশলগত স্থাপনাগুলো রক্ষা করার জন্য এই অনুরোধ করেছিল।

‘ভারবা’ রাশিয়ার সবচেয়ে আধুনিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থাগুলোর মধ্যে একটি হিসেবে পরিচিত।

সূত্র: মিডল ইস্ট মনিটর

আরএ

ট্রাম্পের বাসভবনে প্রবেশকালে গুলিতে নিহত ব্যক্তি সম্পর্কে যা জানা গেল

তিন মাসের মধ্যে ফের দুর্ঘটনায় ভারতের যুদ্ধবিমান তেজস

সংযুক্ত আরব আমিরাতে ঈদুল ফিতরের ছুটির তারিখ ঘোষণা

দুই মেয়াদে প্রধানমন্ত্রীত্ব সীমিত করতে মালয়েশিয়ায় নতুন আইন

মসজিদে নববীতে নতুন ইমাম নিয়োগ

জাতীয় নিরাপত্তা নিয়ে কোনো আপস করবে না পাকিস্তান

ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট দুতার্তের বিরুদ্ধে আইসিসিতে শুনানি শুরু

ট্রাম্পকে সতর্ক করলেন ডেমোক্র্যাটরা

যুক্তরাষ্ট্রকে একতরফা শুল্ক প্রত্যাহারের আহ্বান চীনের

পারমাণবিক শক্তি বাড়ানো রাশিয়ার অগ্রাধিকার: পুতিন