হোম > বিশ্ব

গাজা রোডম্যাপ প্রত্যাখ্যান করায় ইসরাইলের সমালোচনায় ইন্দোনেশিয়া

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

গাজার জন্য প্রস্তাবিত ১৫ দফা রোডম্যাপ প্রত্যাখ্যান করায় ইসরাইলের নিন্দা করেছে ইন্দোনেশিয়া। জাকার্তায় সংবাদ সম্মেলনে ইন্দোনেশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ভাহদ নাবিল এ. মুলাচেলা বলেন, ইসরাইলের এ অবস্থান সংঘাত অবসানে আন্তর্জাতিক প্রচেষ্টাকে ব্যাহত করার একটি প্রচেষ্টা। রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে আনাদোলু।

তিনি বলেন, গাজায় ফিলিস্তিনিদের জীবনযাত্রার মান পুনরুদ্ধারে রোডম্যাপটিকে একটি সম্মিলিত আন্তর্জাতিক উদ্যোগ হিসেবে বিবেচনা করে জাকার্তা।

নাবিল বলেন, ‘এই সম্মিলিত প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করতে পারে—এমন যেকোনো প্রচেষ্টাকে আমরা প্রত্যাখ্যান করছি।’

তিনি বলেন, বিভিন্ন পক্ষের সমর্থন পাওয়া বৃহত্তর এই পরিকল্পনার লক্ষ্য হলো যুদ্ধের অবসান, গাজায় স্থিতিশীলতা ফিরিয়ে আনা এবং পুরো অঞ্চলে স্থিতিশীলতা জোরদার করা।

নাবিল আরো বলেন, গাজা পুনরুদ্ধার পরিকল্পনাটি ২০২৫ সালের নভেম্বরে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে গৃহীত ২৮০৩ নম্বর প্রস্তাবের মাধ্যমে অনুমোদন পেয়েছে।

রোববার ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বোর্ড অব পিসে উত্থাপিত ১৫ দফা নথি প্রত্যাখ্যান করেন। তিনি বলেন, হামাসকে পুরোপুরি নিরস্ত্র না করা পর্যন্ত গাজা থেকে ইসরাইলি সেনা প্রত্যাহার করা হবে না।

২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরাইলের সামরিক অভিযানে ৭৩ হাজারের বেশি মানুষ নিহত এবং এক লাখ ৭৪ হাজারের বেশি আহত হয়েছেন।

২০২৫ সালের ১০ অক্টোবর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা পরিকল্পনার প্রথম ধাপের অংশ হিসেবে যুদ্ধবিরতি কার্যকর হলেও গাজায় ইসরাইলের দৈনিক হামলা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, যুদ্ধবিরতি কার্যকরের পর থেকে এসব হামলায় অন্তত এক হাজার ২৫৮ জন নিহত এবং ৪ হাজার ১৩৯ ফিলিস্তিনি আহত হয়েছেন।

সূত্র: মিডল ইস্ট মনিটর

আরএ

প্লেজারিজমের বিতর্কে থাকা কেমব্রিজের সেই অধ্যাপকের মৃত্যু

ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২০

ইসরাইলের পশ্চিম তীর নীতি নিয়ে ওআইসির সতর্কতা

ইসরাইলি হামলায় ঘর ছাড়তে বাধ্য হচ্ছেন সিরিয়াবাসী

ব্রিটিশদের ১০৯ বছর আগে ধার দেওয়া টাকা এখন সুদসহ ফেরত চায় ভারতের এক পরিবার

ইসরাইল কেবল শক্তির ভাষা বোঝে: হিজবুল্লাহ মহাসচিব

২৫ বছর পরও ‘সবে শুরু’ বললেন এরদোয়ান

ইরানে হামলার জন্য ক্ষমা চাইবেন না ট্রাম্প

পোল্যান্ডে বাংলাদেশিদের সামাজিক মাধ্যম ব্যবহারে জরুরি নির্দেশনা

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় নিহত ৫