হোম > বিশ্ব

নেতানিয়াহুর সফর ঘিরে নিউইয়র্কে ব্যাপক বিক্ষোভ, আটক শতাধিক

আমার দেশ অনলাইন

আল জাজিরা

জাতিসংঘের সাধারণ পরিষদে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষণ চলাকালে নিউইয়র্কে তার বিরুদ্ধে একাধিক বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। গাজায় ইসরাইলের সামরিক অভিযান বন্ধ, জবাবদিহি নিশ্চিত এবং যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা বন্ধের দাবিতে এসব বিক্ষোভের আয়োজন করা হয়। এসব কর্মসূচিতে ১০৩ জনকে আটক করেছে নিউইয়র্ক পুলিশ। পরে সবাইকে ছেড়ে দেওয়া হয়।

‘জুইশ ভয়েস ফর পিস’ (জেভিপি)-এর তথ্যমতে, বৃহস্পতিবার জাতিসংঘের কাছে আয়োজিত কর্মসূচিতে তারকা, সংগঠক ও রাজনীতিবিদসহ ৪০০ জনেরও বেশি মানুষ অংশ নেন।

জাতিসংঘের সাধারণ পরিষদে নেতানিয়াহুর ভাষণের আগে এই অবস্থান কর্মসূচির কারণে ‘ফার্স্ট অ্যাভিনিউ’-এর একাংশ অবরুদ্ধ হয়ে পড়ে। জেভিপি এবং ‘এনওয়াইসি-ডেমোক্রেটিক সোশ্যালিস্টস অব আমেরিকা’ (এনওয়াইসি-ডিএসএ) যৌথভাবে এই বিক্ষোভের আয়োজন করে।

আল জাজিরা

আটক ব্যক্তিদের মধ্যে ৯ জন নির্বাচিত জনপ্রতিনিধি ও নির্বাচনে প্রার্থী ছিলেন বলে আয়োজকেরা জানান। তাদের মধ্যে নিউইয়র্কের ১৩তম কংগ্রেসনাল ডিস্ট্রিক্টের ডেমোক্রেটিক প্রার্থী দারিয়ালিজা আভিলা শেভালিয়েরও ছিলেন।

বিক্ষোভকারীরা বলেন, গাজা ইস্যুতে যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক সম্প্রদায়ের অবস্থান পরিবর্তন না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে।

আল জাজিরা

জাতিসংঘে ভাষণে নেতানিয়াহু গাজায় ইসরাইলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ প্রত্যাখ্যান করে এটিকে ‘শতাব্দীর সবচেয়ে বড় মিথ্যা’ বলে অভিহিত করেন। তিনি নিউইয়র্কের মেয়র জোহরান মামদানিরও সমালোচনা করেন।

জবাবে মামদানি নেতানিয়াহুর বক্তব্যকে ‘ভিত্তিহীন মিথ্যা’ বলে অভিহিত করেন এবং গাজায় ইসরাইলের কর্মকাণ্ড নিয়ে তার সমালোচনা পুনর্ব্যক্ত করেন।

পাক-আফগান সীমান্তে পাল্টাপাল্টি হামলা, কয়েকজন তালেবান যোদ্ধা নিহত

বাংলাদেশ নিয়ে ট্রাম্পের পোস্ট

সৌদির নিরাপত্তায় জরুরি বৈঠকে বসছে মক্কা জোট

গ্রেপ্তার আতঙ্কে জাতিসংঘে ভাষণ শেষ করেই দেশে ফিরলেন নেতানিয়াহু

সৌদি সামরিক স্থাপনায় হামলার দাবি হুথিদের

স্কুলে বোরকা-নেকাব নিষিদ্ধ করল ইতালি

কঙ্গোতে নৌকা ডুবে ৪১ জনের মৃত্যু

ভারতে মুসলিম কর্মকর্তাদের বাদ দেওয়ার খবর প্রকাশ, সংবাদমাধ্যমের বিরুদ্ধে মামলা

ন্যাটো সদস্য দেশে কয়েক মাসের মধ্যেই হামলা চালাতে পারে রাশিয়া: ডেনমার্ক

জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ ইসরাইলকে আরো একঘরে করেছে: বিশ্লেষক