হোম > বিশ্ব

পশ্চিমবঙ্গে প্রার্থী তালিকা ঘোষণা করল তৃণমূল কংগ্রেস

আমার দেশ অনলাইন

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ভবানীপুর কেন্দ্রে প্রার্থী হচ্ছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জী, আজ (মঙ্গলবার) ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।

সোমবার বিজেপি তাদের প্রার্থী তালিকা ঘোষণা করে। দক্ষিণ কলকাতার ওই কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হন শুভেন্দু অধিকারী। ২০২১-এর বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম আসনে মমতা ব্যানার্জী লড়ে পরাজিত হয়েছিলেন প্রাক্তন তৃণমূল কংগ্রেস নেতা এবং বর্তমানে, বিরোধী দলনেতা, শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে।

এবার মমতা-শুভেন্দুর হাই ভোল্টেজ লড়াই ভবানীপুরে। মঙ্গলবার তার কালীঘাটের অফিসে ২০২৬-এর বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা করলেন মমতা ব্যানার্জী, সঙ্গে ছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জী।

‘আমরা ২০২৬-এ, ২২৬এর বেশি আসন পেয়ে জিতব,’ বললেন মমতা ব্যানার্জী।

ভবানীপুর ছাড়াও, কলকাতার অন্যান্য আসনে টিকিট পেলেন দলের প্রবীণ নেতারা: দেবাশিস কুমার (রাসবিহারী), ফিরহাদ হাকিম (কলকাতা বন্দর), শোভনদেব চট্টোপাধ্যায় (বালিগঞ্জ), শশী পাঁজা (শ্যামপুকুর)। বেলেঘাটা আসনে প্রার্থী হলেন রাজ্যসভার প্রাক্তন সংসদ সদস্য কুণাল ঘোষ। তালিকায় জায়গা পেয়েছেন, তৃণাঙ্কুর ভট্টাচার্য (নোয়াপাড়া), দেবাংশু ভট্টাচার্য (চুঁচুড়া), শীর্ষান্ন ব্যানার্জীর (উত্তরপাড়া) মত তরুণরাও।

‘এছাড়াও একাধিক তারকা প্রার্থী রয়েছেন তালিকায়। দলের প্রার্থী তালিকায় ৫২ জন নারী প্রার্থী দিয়েছে তৃণমূল কংগ্রেস। তপশিলি জাতি ও উপজাতিদের জন্য সংরক্ষিত আসনের থেকে বেশি সংখ্যক আসনে এসসি-এসটি প্রতিনিধিদের আমরা দাঁড় করিয়েছি। প্রায় ৪৭ জন সংখ্যালঘু প্রতিনিধি রয়েছেন,’ এ দিন জানিয়েছেন অভিষেক ব্যানার্জী।

শিক্ষক নিয়োগ দুর্নীতিতে জেল ফেরত পার্থ চ্যাটার্জী জায়গা না পেলেও রেশন দুর্নীতি মামলায় অভিযুক্ত সাবেক মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে প্রার্থী করা হয়েছে হাবড়া কেন্দ্র থেকে।

মেখলিগঞ্জ আসন থেকে লড়বেন পরেশ অধিকারী, শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় জড়িত বলে যাঁর মেয়ের চাকরি কেড়ে নিয়েছিল কলকাতা হাইকোর্ট।

হরমুজে জ্বলছে জাহাজ, উদ্ধারকারী নৌকায় আশ্রয় নিলেন নাবিকেরা

মার্কিন হামলা রুখতে আকাশ প্রতিরক্ষা সক্রিয় করল ইরান

হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা করল ইরান

যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত ইরান

হরমুজে নজিরবিহীন কিছু করার চেষ্টা করছে ইরান

হরমুজে ফি দিতে সম্মত হচ্ছে ইউরোপ

ইসরাইলের কর্মকাণ্ডকে ‘শয়তানী আচরণ’ বললেন মার্কিন সাংবাদিক

উন্নয়নশীল দেশগুলো শিক্ষার চেয়ে বৈদেশিক ঋণ পরিশোধে বেশি ব্যয় করে

ওয়াশিংটনে বসে যেভাবে ভেনেজুয়েলা চালাচ্ছেন রুবিও

হালাল পণ্য উৎপাদন ও রপ্তানিতে শীর্ষ ১০ দেশ