হোম > বিশ্ব

শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ইন্দোনেশিয়া

আতিকুর রহমান নগরী

ইন্দোনেশিয়ায় ৬ দশমিক ৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। সোমবার দেশটির মালুকু প্রদেশের পূর্ব উপকূলে এ ভূমিকম্প হয়। তবে এতে সুনামির কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, স্থানীয় সময় দুপুর ১২টা ৪৯ মিনিটে (বাংলাদেশ সময় ১১টা ৪৯ মিনিট) ভূমিকম্পটি অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ৬৬ কিলোমিটার গভীরে এবং তুয়াল শহরের পশ্চিমে প্রায় ১৭৭ কিলোমিটার দূরে।

তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এবং ক্ষয়ক্ষতিরও নির্দিষ্ট কোনো তথ্য এখনও প্রকাশ হয়নি।

এর আগে ২০২১ সালের জানুয়ারিতে সুলাওয়েসি দ্বীপে ৬.২ মাত্রার এক ভূমিকম্পে শতাধিক মানুষ প্রাণ হারান এবং হাজার হাজার মানুষ গৃহহীন হন। ২০১৮ সালে পালুতে ৭.৫ মাত্রার ভূমিকম্প ও পরবর্তী সুনামিতে প্রাণ যায় ২২০০ জনের বেশি মানুষের।

সবচেয়ে ভয়াবহ ছিল ২০০৪ সালের ডিসেম্বরের ভূমিকম্প ও সুনামি, যেখানে শুধুমাত্র ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশেই প্রাণ হারান ১ লাখ ৭০ হাজারের বেশি মানুষ।

ইউক্রেনকে রাশিয়ার কাছে আত্মসমর্পণে বাধ্য করছেন ট্রাম্প: জেলেনস্কি

ফ্রান্সের দাঙ্গা গভীর রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটের বহিঃপ্রকাশ

ইয়েমেনে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় ৫৩ সেনা নিহত

রাশিয়ার হুমকি মোকাবিলায় ১০ লাখ স্থলমাইন কিনতে চায় ফিনল্যান্ড

হুথিদের হামলার জেরে আন্তর্জাতিক সম্মেলন স্থগিত করল সৌদি আরব

সহিংস বিক্ষোভের পর ফ্রান্সের কয়েকটি শহরে কারফিউ জারি

গোপনে ইসরাইলে গিয়ে নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করলেন হেগসেথ

অবৈধ ইসরাইলি বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে নিষেধাজ্ঞার আহ্বান অ্যামনেস্টির

ইরান যুদ্ধে সহায়তা চাওয়ার মাধ্যমে ন্যাটোকে ‘পরীক্ষা’ করছিলেন ট্রাম্প

নেতানিয়াহুর সমর্থক-বিরোধী দুই পক্ষই ফিলিস্তিনিদের নিশ্চিহ্ন করতে চায়