হোম > বিশ্ব

অস্ত্র সমর্পণে সম্মত হওয়ার বিষয়ে গণমাধ্যমের খবর বানোয়াট: হামাস

আতিকুর রহমান নগরী

ছবি: বার্তা সংস্থা আনাদোলু

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা পরিকল্পনার অধীনে অস্ত্র সমর্পণে সম্মত হওয়ার বিষয়ে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনকে বানোয়াট বলছে ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাস। রোববার এক প্রতিবেদনে একথা জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু।

এরআগে গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছিল যে হামাস আন্তর্জাতিক তত্ত্বাবধানে একটি ফিলিস্তিনি-মিশরীয় কমিটির কাছে তাদের অস্ত্র হস্তান্তর করতে সম্মত হয়েছে।

এ বিষয়ে এক বিবৃতিতে হামাসের সিনিয়র সদস্য মাহমুদ মারদাউই বলেছেন, ‘যুদ্ধবিরতি আলোচনার গতিপথ এবং অস্ত্র হস্তান্তরের বিষয়ে হামাসের অবস্থান সম্পর্কে বেশ কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত বানোয়াট অভিযোগ আমরা স্পষ্টভাবে অস্বীকার করছি।’

হামাসের অবস্থান বিকৃত করা এবং জনমতকে বিভ্রান্ত করার লক্ষ্যে ভিত্তিহীন প্রতিবেদনগুলো করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। মারদাউই তথ্য যাচাই করার এবং বিশ্বাসযোগ্য সূত্রের ওপর নির্ভর করার আহ্বানও জানিয়েছেন। সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, যাচাই না করে কোনো তথ্য যাতে তারা প্রকাশ না করে।

ট্রাম্পের গাজা পরিকল্পনার অধীনে বন্দি বিনিময় চুক্তির বিস্তারিত আলোচনার জন্য আজ (সোমবার) মিশরে হামাস এবং ইসরাইলের প্রতিনিধিদলের মধ্যে আলোচনা হওয়ার কথা রয়েছে।

গত ২৯ সেপ্টেম্বর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা যুদ্ধ বন্ধে ২০ দফা পরিকল্পনা প্রকাশ করেন। যার মধ্যে রয়েছে ইসরাইলি বন্দি এবং ফিলিস্তিনি বন্দিদের মুক্তি, যুদ্ধবিরতি, হামাসের নিরস্ত্রীকরণ এবং গাজা পুনর্নির্মাণ। হামাস নীতিগতভাবে এই পরিকল্পনায় সম্মত হয়েছে এবং পরবর্তী পদক্ষেপের জন্য মিশরে আলোচনা হওয়ার কথা রয়েছে।

২০২৩ সালের অক্টোবর থেকে ইসরিইলি সেনাবাহিনী গাজায় ৬৭ হাজারের বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু। অবিরাম বোমাবর্ষণের ফলে উপত্যকাটি বসবাসের অযোগ্য হয়ে পড়েছে এবং অনাহার এবং রোগ ছড়িয়ে পড়ছে।

আরএ

গ্রিনল্যান্ডে আরো দুটি সামরিক ঘাঁটি চালু করছে যুক্তরাষ্ট্র

ইয়েমেনে সৌদির বিমান হামলায় আরো ৬ জন নিহত

হুথিদের হামলা মোকাবিলায় সৌদিকে সামরিক সহায়তা দেবে যুক্তরাজ্য

জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, নিহত ২

ট্রাম্পের বিরুদ্ধে সিএনএনসহ ৩ সংবাদমাধ্যমের মামলা

ইরানের সব এয়ারলাইন্স বন্ধ করে দেওয়ার হুমকি যুক্তরাষ্ট্রের

জাতিসংঘ নিরাপত্তা পরিষদ অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস

আসামে চরম দুর্দশায় উচ্ছেদের শিকার হাজারো বাঙালি মুসলিম

ওয়াশিংটন সম্মেলনের আগে এআই নিয়ে সংলাপে বসবে যুক্তরাষ্ট্র-চীন

রাশিয়ার নির্বাচনে পুতিনের দল পেল রেকর্ড আসন, আরো শক্ত হলো ক্ষমতার নিয়ন্ত্রণ