হোম > বিশ্ব

পাকিস্তানের সেনাপ্রধানকে চিঠি ইমরান খানের

আন্তর্জাতিক ডেস্ক

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান দেশটির সেনাবাহিনী প্রধান সাইদ আসিম মুনিরকে চিঠি লিখেছেন। এতে তিনি অভিযোগ করেন, বিভিন্ন কারণে দেশের সামরিক বাহিনী ও সাধারণ জনগণের মধ্যে দূরত্ব বাড়ছে।

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান ব্যারিস্টার গওহর আলী খান সোমবার আদিয়ালা কারাগারের বাইরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান।

তিনি বলেন, ‌‌চিঠিতে ইমরান খান দূরত্ব বাড়ার কারণ ব্যাখ্যা করেছেন এবং তা কমানোর কিছু পরামর্শও দিয়েছেন। একই সঙ্গে তিনি সেনাবাহিনীর আত্মত্যাগের প্রশংসাও করেছেন।

ব্যারিস্টার গওহর বলেন, ইমরান খান চিঠিতে উল্লেখ করেছেন তিনি শুধু সাবেক প্রধানমন্ত্রী নন, দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দলের প্রতিষ্ঠাতা। এ কারণে জনগণ ও সামরিক বাহিনীর দূরত্ব বাড়ার বিষয়টি সামনে এনেছেন- জানায় পাকিস্তানি গণমাধ্যম ডন।

ইমরান খানের আইনজীবী ফয়সাল চৌধুরী দাবি করেছেন, ‘চিঠিতে ছয়টি মূল বিষয় তুলে ধরা হয়েছে। তার মতে, সেনাবাহিনী আমাদের, তবে কিছু নীতির কারণে জনগণের সঙ্গে তাদের দূরত্ব তৈরি হচ্ছে।

ইমরান খানের অভিযোগ, বিচারব্যবস্থা ২৬তম সংশোধনীর কারণে ভেঙে পড়েছে এবং আইনজীবীসহ সমাজের বিভিন্ন স্তরের মানুষ এর বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছেন।

তিনি উল্লেখ করেন, ‘প্রতিরোধমূলক অপরাধ আইন সংশোধনের ফলে ইন্টারনেটভিত্তিক শিল্প ইতোমধ্যে ১.৭ বিলিয়ন ডলারের ক্ষতির সম্মুখীন হয়েছে। এতে মানবাধিকার লঙ্ঘনের পাশাপাশি পাকিস্তানের জিএসপি প্লাস সুবিধাও ঝুঁকিতে পড়তে পারে।’

চিঠিতে আল-কাদির ট্রাস্ট মামলা ও সাম্প্রতিক নির্বাচনের স্বচ্ছতা নিয়েও বলা হয়েছে।

প্রসঙ্গত, গত ৩১ জানুয়ারি ইমরান খান পাকিস্তানের প্রধান বিচারপতিকেও ২৪৯ পৃষ্ঠার একটি চিঠি পাঠিয়েছিলেন, যাতে বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু বিস্তারিত তুলে ধরা হয়েছিল।

পদত্যাগ করলেন কলকাতার মুসলিম মেয়র ফিরহাদ

নিষেধাজ্ঞা উপেক্ষা করে আল-আকসায় অর্ধ লক্ষাধিক মুসল্লির নামাজ আদায়

বিজেপিতে টানাপোড়েন তুঙ্গে, দল ছাড়লেন প্রভাবশালী নেতা অন্নামালাই

ইরান যুদ্ধ: মুসলিমপ্রধান আজারবাইজানে গোপন সেনা ঘাঁটি ছিল ইসরাইলের

‘মুল্লো নামাজ পড়না ভুল যাওগে’ বলে ভারতের মুসলিমদের হুমকি

ক্রমাগত একঘরে হয়ে পড়ছে ইসরাইল

সাহারা মরুভূমিতে বিকল ট্রাক, পিপাসায় ৪৯ জনের মৃত্যু

আল-আকসা মসজিদে ইহুদিদের অনুপ্রবেশের নিন্দা আমিরাতের

চাইলেই ইরানের ইউরেনিয়াম দখল করতে পারি: ট্রাম্প

হিজবুল্লাহ কমান্ডারকে হত্যার দাবি ইসরাইলের