হোম > বিশ্ব

‘ইরান বিষয়ে ভুল সিদ্ধান্ত নেওয়ার পরিণতি হবে ভয়াবহ’

আমার দেশ অনলাইন

যেকোনো হামলার কঠোর প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের খাতাম আল-আম্বিয়া সেন্ট্রাল কমান্ডের প্রধান মেজর জেনারেল আলি আবদুল্লাহি। যুক্তরাষ্ট্র, ইসরাইল ও তাদের মিত্রদের সতর্ক করে বলেছেন, তারা যেন ইরানের বিষয়ে কোনো ভুল সিদ্ধান্ত না নেয়। তিনি বলেন, ইরান নিয়ে যেকোনো ভুল সিদ্ধান্তের পরিণতি হবে ভয়াবহ।

সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা উপলক্ষে দেওয়া এক বার্তায় তিনি বলেন, খামেনির নেতৃত্বে ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রযুক্তির উন্নয়ন, বৈজ্ঞানিক অগ্রগতি এবং জাতীয় নিরাপত্তা জোরদারের মাধ্যমে ইরানের প্রতিরক্ষা সক্ষমতা অনেক শক্তিশালী হয়েছে।

তিনি আরো দাবি করেন, আধুনিক অস্ত্র থাকা সত্ত্বেও ইরানের শত্রুরা অতীতে দেশটির বিরুদ্ধে আগ্রাসন চালিয়ে বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে এবং অপমানিত হয়েছে।

আবদুল্লাহি দেশবাসীকে জানাজার অনুষ্ঠানে ব্যাপকভাবে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, এতে জাতীয় ঐক্য বিশ্বের সামনে তুলে ধরা যাবে। তিনি বলেন, সাবেক নেতার প্রতি প্রকৃত শ্রদ্ধা জানাতে হলে তার দেখানো পথ অনুসরণ করতে হবে।

তিনি বলেন, ইরানের সশস্ত্র বাহিনী দেশের স্বাধীনতা, নিরাপত্তা ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় পুরোপুরি প্রস্তুত রয়েছে। পাশাপাশি তিনি নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির প্রতি পূর্ণ আনুগত্য প্রকাশ করেন।

সূত্র: বার্তা সংস্থা মেহের

আরএ

হরমুজ খুলে দিতে ইরানের প্রতি পাকিস্তান সেনাপ্রধানের আহ্বান

ভারতের রাজনৈতিক ব্যবস্থা সংস্কারের আহ্বান ককরোচ নেতার

স্থিতিশীল তেলের বাজার

ইরানের সামরিক, ক্ষেপণাস্ত্র ও জ্বালানি খাতে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা

ব্যর্থতা ঢাকতেই ইরানের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র

কৃত্রিম জ্বালানি সংকটে পশ্চিম তীর

বিমানবাহী রণতরির অপর্যাপ্ততায় সংকটে মার্কিন নৌবাহিনী

যুক্তরাষ্ট্রের এইচ-১বি ভিসায় বসছে বাড়তি ফি, বিপর্যয়ে পড়বে ভারতীয়রা

শিক্ষার্থীদের জন্য স্কুলে মোবাইল নিষিদ্ধ করলেন ম্যাক্রোঁ

মধ্যপ্রাচ্য সংকটের কূটনৈতিক সমাধানের আহ্বান শি জিনপিংয়ের