হোম > বিশ্ব

যুদ্ধ সত্ত্বেও ইরান ছাড়বে না রাশিয়ার রোসাটম

আমার দেশ অনলাইন

রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান রোসাটম মার্কিন–ইসরাইলি হামলা সত্ত্বেও ইরানে থাকার সিদ্ধান্ত নিয়েছে। রোসাটমের প্রধান অ্যালেক্সি লিখাচেভ এ কথা বলেছেন।

ইরানের বুশেহর পারমাণবিক কেন্দ্রে আরো দুটি ইউনিট নির্মাণের চুক্তি রয়েছে রোসাটমের। রোসাটম বুশেহরে ইরানের একমাত্র পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ১-গিগাওয়াট ইউনিটটি ইতিমধ্যে নির্মাণ করেছে।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র এবং ইসরাইল ইরানের ওপর হামলা শুরু করার পর রোসাটম তাদের কিছু কর্মীকে সরিয়ে নেয় এবং নতুন ইউনিটগুলির ওপর নির্মাণকাজ স্থগিত করে।

রোসাটমের প্রধান অ্যালেক্সি লিখাচেভ বলেছেন, প্রায় ৪৫০ জন রোসাটম কর্মী ওই প্রকল্পে আছেন। এই সপ্তাহে ১৫০ জন রাশিয়ায় ফিরে এসেছেন। তিনি বলেন, ‘দ্বিতীয় এবং তৃতীয় ইউনিটের নির্মাণ অগ্রাধিকারের মধ্যে রয়েছে। এখন সরে যাওয়ার সময় নয়।’

রাশিয়া এবং ইরানের মধ্যে দ্বিপক্ষীয় চুক্তির আওতায় আটটি পারমাণবিক ইউনিট নির্মিত হবে। যার মধ্যে চারটি বুশেহর শহরে। সূত্র: আল–জাজিরা।

আলোচনা মানেই আপস নয়, মার্কিন সংলাপের সমালোচনার জবাবে গালিবাফ

পানামায় জরুরি অবস্থা, সালভাদর-হন্ডুরাসে রেড অ্যালার্ট জারি

ফরাসি নানকে হামলা, ‘মানসিক অসুস্থ’ বলে ইহুদি বসতি স্থাপনকারীকে দায়মুক্তি

পশ্চিম তীরে সহিংসতা ও গণগ্রেপ্তার বন্ধে নেতানিয়াহুকে মার্কিন সিনেটরদের কড়া বার্তা

ভারতের বিদ্রোহী ২০ তৃণমূল এমপিকে শোকজ

শিশুদের ক্ষতির অভিযোগ নিষ্পত্তিতে ১৮০০ কোটি ডলার দেবে মেটা

ট্রাম্পের ছেলেকে হত্যার হুমকি দিয়ে ইরানের ভিডিও, সতর্ক মার্কিন সিক্রেট সার্ভিস

নেপালে আকস্মিক পাহাড়ি ঢলে নিহত বেড়ে ৯৫, নিখোঁজ ৫০০

ইসরাইলের সামরিক শিল্পে সাইবার হামলা, অচল নোভামিল

সুখী দেশের তালিকায় ফিনল্যান্ড যে কারণে বারবার শীর্ষে