হোম > বিশ্ব

ভারতীয় শিখ নারীর ইসলাম গ্রহণ, পাকিস্তানি পুরুষকে বিয়ে

আতিকুর রহমান নগরী

ছবি সংগৃহিত।

শিখ ধর্মের প্রতিষ্ঠাতা গুরু নানকের ৫৫৬তম জন্মবার্ষিকী উপলক্ষে দশ দিনব্যাপী উৎসবে যোগ দিতে পাকিস্তানে এসেছিলেন এক ভারতীয় শিখ নারী। তবে পাকিস্তানে এসে শিখ ধর্ম পরিবর্তন করে ইসলাম ধর্ম গ্রহণ করে বিয়ে করেছেন এক পাকিস্তানি নাগরিককে।

কর্মকর্তারা জানিয়েছেন, জলন্ধরের বাসিন্দা সরবজিৎ কৌড় নামে পরিচিত ওই নারী বার্ষিক তীর্থযাত্রার অংশ হিসেবে গত ৪ নভেম্বর পাকিস্তানে পৌঁছান।

পুলিশ জানায়, তিনি পাঞ্জাবের শেখুপুরা জেলায় ফারুকাবাদের বাসিন্দা নাসির হুসাইন নামে এক যুবকের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় বন্ধুত্ব গড়ে তোলেন, যার ফলস্বরূপ তিনি ধর্মান্তরিত হয়ে বিয়ে করার সিদ্ধান্ত নেন।

ওই নারী শেখুপুরায় একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সামনে হাজির হন এবং তার ধর্মান্তর ও বিয়ের বিষয়টি নিশ্চিত করে জবানবন্দি রেকর্ড করান। তিনি স্থানীয় আদালতে জানান, তিনি কোনো চাপ ছাড়াই নিজের স্বাধীন ইচ্ছায় হুসাইনকে বিয়ে করেছেন।

তার জবানবন্দিতে তিনি বলেন, তিনি স্বাধীনভাবে ইসলামে ধর্মান্তরিত হওয়ার এবং পাকিস্তানি ব্যক্তিকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছেন এবং এখন তিনি তার স্বামীর সাথে বসবাস করতে চান।

আদালতের নথিতে দেখা যায় যে, কৌড় ধর্মান্তরিত হওয়ার পর ইসলামিক নাম নূর গ্রহণ করেছেন।

নিকাহনামা (বিয়ের সার্টিফিকেট) অনুসারে, ৪৮ বছর বয়সী ওই নারী গত ৫ নভেম্বর ১০ হাজার রুপি দেনমোহরে বিয়ে সম্পন্ন করেন, যা ইতোমধ্যেই পরিশোধ করা হয়েছে।
সূত্র: জিও নিউজ

গাজা গণহত্যায় ইসরাইলের হামলায় ১০১৪ ফিলিস্তিনি ক্রীড়াবিদ নিহত

গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫

নির্বাচন যত এগোচ্ছে, ততই দুর্বল হচ্ছেন নেতানিয়াহু

ছাত্র আন্দোলন প্রশমিত করার চেষ্টা, এফআইআর বাতিলে তৎপর মোদি সরকার

যুদ্ধ থেকে কেন বের হতে পারছে না যুক্তরাষ্ট্র

বাবার নামে স্কুল চাওয়া হাফিজের জন্য ৫০ লাখ রুপি তুলছে ককরোচ পার্টি

সিরিয়ায় ইসরাইলের হামলা নিয়ে ওয়াশিংটন-আঙ্কারা সম্পর্কে টানাপোড়েন

মধ্যপ্রাচ্যে নতুন রাজনৈতিক সমীকরণের সম্ভাবনা, বাড়ছে আঞ্চলিক স্থিতিশীলতার আশা

নেতানিয়াহুই সেই সাপ, যিনি যুক্তরাষ্ট্রকে যুদ্ধে প্রলুব্ধ করেছেন: আরাগচি

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রীকে সতর্ক করলেন শীর্ষ মার্কিন কমান্ডাররা