হোম > বিশ্ব

গ্রিসের উপকূল থেকে ১৩১ অভিবাসী উদ্ধার

আতিকুর রহমান নগরী

ছবি: আরব নিউজ

গ্রিসের উপকূল থেকে ১৩১ জন অভিবাসীকে উদ্ধার করেছেন দেশটির উপকূলরক্ষীরা। শনিবার ক্রিট দ্বীপের কাছে একটি মাছ ধরার নৌকা থেকে তাদের উদ্ধার করা হয়। এ নিয়ে গত পাঁচ দিনে এই অঞ্চলে সমুদ্র থেকে ৮৪০ অভিবাসীকে উদ্ধার করা হলো। খবর আরব নিউজের।

তবে উদ্ধার হওয়া অভিবাসন প্রত্যাশীদের জাতীয়তা প্রকাশ করা হয়নি। তাদের সবাইকে গাভডোসে নিয়ে যাওয়া হয়েছে। লিবিয়া থেকে ক্রিটে পৌঁছানোর চেষ্টাকালে অনেকে নৌকা ডুবে মারা যায়।

এরআগে ডিসেম্বরের শুরুতে, ক্রিট উপকূলে নৌকা ডুবে ১৭ জন মারা যায়। নিহতদের মধ্যে বেশিরভাগই সুদানী বা মিশরীয় ছিলেন। এছাড়া আরো ১৫ জনের কোনো খোঁজ পাওয়া যায়নি। নৌকা ডুবির পর মাত্র দুইজন বেঁচে যান।

জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার জানান, বছরের শুরু থেকে ইউরোপে যাওয়ার চেষ্টাকালে ১৬ হাজার ৭৭০ জনেরও বেশি মানুষ ক্রিটে পৌঁছেছেন।

জুলাই মাসে গ্রিসের রক্ষণশীল সরকার তিন মাসের জন্য আশ্রয় আবেদনের প্রক্রিয়া স্থগিত করে, বিশেষ করে লিবিয়া থেকে আসা অভিবাসীদের।

আরএ

হুমকি পেলেই আগাম অভিযান চালাবে ইরান

ট্রাম্পের নিশানায় ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’, কেন এত গুরুত্বপূর্ণ

ইরানকে চাপে ফেলেও লক্ষ্য পূরণে ব্যর্থ হচ্ছেন ট্রাম্প

গাজা অভিমুখে ফের ফ্রিডম ফ্লোটিলার যাত্রা শুরু

গাজায় তিন বছরে নিহত ৭৩৪৭০, আহত ১৭৪৫৪০

মাত্র ১৫ মিনিটেই মার্কিন হামলার জবাব দিয়েছে ইরান: জেনারেল আকরামিনিয়া

বলিভিয়ায় সামরিক স্থাপনায় বিস্ফোরণ, নিহত অন্তত ১৫

তুরস্কের বিনিয়োগ ব্যাংক ও দুই সহযোগী প্রতিষ্ঠানে মার্কিন নিষেধাজ্ঞা

যুদ্ধ ইরানকে আরো আত্মবিশ্বাসী করেছে: মার্কিন গোয়েন্দা পর্যালোচনা

ইরান যুদ্ধের তথ্য ফাঁস, ৫০ মার্কিন সেনার ‘পলিগ্রাফ’ পরীক্ষা করল ট্রাম্প প্রশাসন