হোম > বিশ্ব

জানা গেল পাকিস্তানে ঈদ কবে

আন্তর্জাতিক ডেস্ক

পাকিস্তান স্পেস অ্যান্ড আপার অ্যাটমোস্ফিয়ার রিসার্চ কমিশন (সুপারকো) জানিয়েছে, আগামী ৭ জুন ঈদুল আজহা উদযাপিত হতে পারে।

সংস্থাটি পূর্বাভাস দিয়েছে যে, চাঁদ দেখা সাপেক্ষে ইসলামী চান্দ্র ক্যালেন্ডারের শেষ মাস জিলহজের প্রথম দিন ২৯ মে হবে বলে আশা করা হচ্ছে। এই পূর্বাভাসের ভিত্তিতে ৭ জুন শনিবার ঈদুল আজহা উদযাপিত হবে।

দ্য নিউজ ইন্টারন্যাশনাল জানিয়েছে, জ্যোতির্বিজ্ঞানী ড. ফাহিম হাশমিও জানিয়েছেন যে, জ্যোতির্বিদ্যার হিসাব অনুযায়ী, ২৭ মে পাকিস্তানে জিলহজের চাঁদ দেখার কোনো সম্ভাবনা না থাকায় ৭ জুন ঈদুল আজহা উদযাপিত হবে।

অন্যদিকে, ইসলামিক ক্যালেন্ডার অনুযায়ী সংযুক্ত আরব আমিরাতে ঈদুল আজহা ৬ জুন উদযাপিত হবে বলে আশা করা হচ্ছে। এমিরেটস অ্যাস্ট্রোনমি সোসাইটি এমনটাই জানিয়েছে। সেই হিসাবে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ৬ জুন কোরবানির ঈদ উদযাপিত হবে।

থাইল্যান্ডের ফুকেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১১

ইরান-আফগানিস্তান দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার

নিজস্ব প্রযুক্তিতে পারমাণবিক ফিউশন চুল্লি নির্মাণ করছে ইরান

‘ভোটার তালিকায় নাম নেই, তাই আপনি বাংলাদেশি’

নেতানিয়াহু ইসরাইলের গণতন্ত্রের জন্য হুমকি: আইজেনকোট

কেন অনিশ্চয়তায় কাটছে অধিকাংশ ভারতীয়র জীবন

বিশ্বজুড়ে যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতি পূরণে ট্রাম্পকে ইরাকের প্রেসিডেন্টের আহ্বান

চাপে ফেলে ইরানের অর্থনীতি ২৫ শতাংশ কমানোর হুমকি যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্রকে শোচনীয় পরাজয়ের ইঙ্গিত দিলেন আরাগচি

গাজায় যুদ্ধবিরতির পরও বাড়ছে প্রাণহানি