হোম > বিশ্ব

গোলাগুলি বন্ধে রাজি থাইল্যান্ড–কম্বোডিয়া: ট্রাম্প

আতিকুর রহমান নগরী

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সব ধরণের গোলাগুলি বন্ধে সম্মত হয়েছে থাইল্যান্ড ও কম্বোডিয়া। যুদ্ধবিরতি মেনে চলতে দুই দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিফোনে কথা বলার পর মার্কিন প্রেসিডেন্ট একথা জানান। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

ট্রাম্প বলেন, তিনি থাই প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল এবং কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেতের সঙ্গে ফোনালাপে দুর্ভাগ্যজনকভাবে আবার সংঘাত শুরু হওয়ায় উদ্বেগ জানান। তিনি বলেন, দুই দেশের নেতা সংঘাত বন্ধে সম্মত হয়েছেন।

সামাজিক মাধ্যমে দেয়া পোস্টে ট্রাম্প লেখেন, ‘তারা আজ (শুক্রবার) সন্ধ্যা থেকে কার্যকরভাবে সব ধরনের গোলাগুলি বন্ধ করতে এবং মূল শান্তি চুক্তিতে ফিরে যেতে সম্মত হয়েছে। উভয় দেশই শান্তি এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য অব্যাহত রাখতে প্রস্তুত।’

সোমবার থেকে থাইল্যান্ড ও কম্বোডিয়া তাদের বিরোধপূর্ণ ৮১৭ কিলোমিটার (৫০৮ মাইল) দীর্ঘ সীমান্তের বিভিন্ন স্থানে রকেট ও আর্টিলারি হামলা চালাচ্ছে। জুলাইয়ে পাঁচ দিনের সংঘর্ষের পর এটিই ছিল দুইদেশের মধ্যকার সবচেয়ে ভয়াবহ লড়াই। জুলাইয়ের ওই সংঘাত দুই দেশের নেতাদের ফোন করে থামিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট।

চলতি সপ্তাহের সংঘাতে অন্তত ২০ জন নিহত এবং ২৬০ জনের বেশি আহত হয়েছেন বলে জানা গেছে। উভয় পক্ষই সংঘাত পুনরায় শুরু করার জন্য একে অপরকে দায়ী করছে। সীমান্তের দুই পাশে বাস্তুচ্যুত হয়েছেন কয়েক লাখ মানুষ।

আরএ

কাতারের সঙ্গে তুরস্কের প্রতিরক্ষা চুক্তি সই

বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপের সময় নিয়ে যা বললেন জয়সওয়াল

বিশ্বের ৯ দেশের হাতে ১২ হাজারের বেশি পারমাণবিক অস্ত্র, কার কাছে কত

ট্রাম্পের সঙ্গে চুক্তির মাসেই রাশিয়ার তেল উৎপাদন বাড়ল

বাহরাইনকে লক্ষ্য করে ছোড়া ইরানের দুটি ড্রোন ভূপাতিতের দাবি মার্কিন বাহিনীর

ইসরাইলি নৌবাহিনীর সঙ্গে সমন্বয় জোরদারে মার্কিন পঞ্চম নৌবহরের প্রধান

আসামে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২৩

১৮ ঘণ্টা পরও স্বাভাবিক হয়নি মাইক্রোসফটের সেবা, ভোগান্তিতে বিশ্বের কোটি ব্যবহারকারী

বৃষ্টি-শীতে বিপর্যস্ত গাজা, ঠান্ডায় প্রাণ গেল ৯ মাসের শিশুর

পরিদর্শনের অনুমতি না পেয়ে ইরানের ভূগর্ভস্থ ইউরেনিয়াম কেন্দ্র নিয়ে উদ্বিগ্ন আইএইএ