হোম > বিশ্ব

পাকিস্তানের প্রতি কৃতজ্ঞতা জানাল সোমালিয়া

আতিকুর রহমান নগরী

সোমালিয়ার পররাষ্ট্রমন্ত্রী আবদিসালাম আবদি আলি সোমালিল্যান্ড ইস্যুতে পাকিস্তানের দৃঢ় অবস্থানের জন্য ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেন, পাকিস্তান ধারাবাহিকভাবে সোমালিয়ার সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার পক্ষে অবস্থান নিয়েছে।

এর একদিন আগে পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর ইসরাইলের ঘোষণার তীব্র নিন্দা জানিয়ে বলেছিল, এই সিদ্ধান্ত শুধু সোমালিয়ার শান্তি ও স্থিতিশীলতাই নয়, বরং পুরো অঞ্চলের নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। ইসলামাবাদ আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানায়, যেন তারা এ ধরনের পদক্ষেপ প্রত্যাখ্যান করে এবং অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করার প্রচেষ্টা রোধ করে।

রোববার পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে টেলিফোনে আলাপকালে সোমালিয়ার পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তানের সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বিষয়টি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) উত্থাপনে পাকিস্তানের সহযোগিতা কামনা করেন।

জবাবে ইসহাক দার সোমালিয়ার প্রতি পাকিস্তানের “অটল সমর্থন” পুনর্ব্যক্ত করেন এবং দেশটির সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা ক্ষুণ্ন করার যেকোনো পদক্ষেপের নিন্দা জানান।

সূত্র: জিও নিউজ

এসআর

আবারো বিক্ষোভে উত্তাল ভারত

ট্রাম্পের সঙ্গে নোবেল ভাগাভাগি করতে চাইলেন পিল্লাই

হাসিনার দুঃশাসন সম্পর্কে নাভি পিল্লাইয়ের মন্তব্য

পিল্লাইয়ের নোবেল বিজয়ে ইসরাইলে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হওয়ার শঙ্কা

তুরস্কে ভবন ধসে শিশুসহ নিহত ৫

আল্লাহর অন্যতম শ্রেষ্ঠ নিয়ামত হলো নিরাপত্তা: মোজতবা খামেনি

শান্তিতে নোবেল পাওয়া কে এই নাভি পিল্লাই

শান্তিতে নোবেল পেলেন দক্ষিণ আফ্রিকার নাভি পিল্লাই

দুইবার প্রাণঘাতী ইনজেকশনের পরও হাঁটছেন ক্রিস্টা পাইক

বৈশ্বিক জ্বালানি সংকটের সমাধান কোন পথে