হোম > বিশ্ব

গাজায় ফের হামলা চালাতে পারে ইসরাইল: ট্রাম্প

আতিকুর রহমান নগরী

ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, হামাস যুদ্ধবিরতি চুক্তির শর্ত বাস্তবায়নে ব্যর্থ হলে, গাজা উপত্যকায় ইসরাইলকে আবার সামরিক অভিযান শুরু করার অনুমোদন দেয়া হবে। বুধবার মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে দেয়া সাক্ষাতকারে তিনি একথা বলেন। খবর বার্তা সংস্থা আনাদোলুর।

সাক্ষাতকারে তিনি বলেন, ‘হামাসকে নিয়ে যা ঘটছে, তা দ্রুতই সমাধান করা হবে।’

হামাস অস্ত্র সমর্পণে রাজি না হলে কী হবে জানতে চাইলে ট্রাম্প বলেন, ‘আমি কথা বলার সাথে সাথেই ইসরাইল সেই রাস্তায় ফিরে আসবে। হামাসকে নির্মূল করার ক্ষমতা ইসরাইলের আছে। আমাকে তাদের আটকে রাখতে হয়েছিল।’

ট্রাম্প বলেন, ২০ জন জীবিত ইসরাইলি জিম্মির মুক্তি সর্বোচ্চ অগ্রাধীকার। হামাসকে এখন লাশ ফিরিয়ে দেয়ার এবং নিরস্ত্রীকরণের প্রতিশ্রুতি পূরণ করতে হবে।

এদিকে, ফিলিস্তিনি গোষ্ঠী বুধবার বলেছে যে তারা ইসরাইলের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির আওতায় আরো দুই ইসরাইলি বন্দির লাশ হস্তান্তর করেছে।

হামাসের সশস্ত্র শাখা কাসেম ব্রিগেডস জানিয়েছে, ‘সকল জীবিত বন্দি এবং যে সকল লাশ পৌঁছাতে সক্ষম হয়েছিল তা তারা পৌঁছে দিয়েছে।’

হামাস বলেছে অবশিষ্ট জিম্মিদের লাশ উদ্ধারের জন্য ‘উল্লেখযোগ্য চেষ্টা এবং বিশেষ সরঞ্জাম প্রয়োজন’। তারা হস্তান্তর প্রক্রিয়া শেষ করতে চায় বলেও জানায় হামাস।

আরএ

গবেষণা ও উন্নয়ন ব্যয়ে শীর্ষ দশে এক মুসলিম-প্রধান দেশ

হুথি হামলা থেকে সৌদি আরবকে রক্ষা করতে যুদ্ধবিমান মোতায়েন করবে যুক্তরাজ্য

শিগগিরই প্যারিস মুসলিম শহরে পরিণত হবে

উত্তর প্রদেশে মুসলিমদের ওপর হামলা, গ্রেপ্তার ও বুলডোজার অভিযান বেড়েছে

রুশ পররাষ্ট্রমন্ত্রীর পর তেহরান সফরে পাকিস্তানের সেনাপ্রধান

রিয়াদের বাসিন্দাদের ফোনে বিমান হামলার হুমকির সতর্কতা

বিশ্ববাজারে স্বর্ণের দাম কমল

এল-সাইদের ধর্মবিশ্বাসে আক্রমণ রিপাবলিকানদের, উত্তপ্ত টাউন হল

মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের প্রত্যাশা কি অতিরিক্ত বেশি

ইসরাইলের সঙ্গে মিলে কি ইরানে নতুন হামলার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র