রাশিয়ার বাণিজ্যিক জাহাজ জব্দ করলে পাল্টা ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়ার তেলবাহী ‘শ্যাডো ফ্লিট’-এর জাহাজ আটক এবং সেগুলো থেকে জব্দ করা পণ্য বিক্রির বিষয়ে ইউরোপীয় পরিকল্পনার পাল্টা ব্যবস্থা হিসেবে তিনি এ হুমকি দেন তিনি।
পুতিন বলেন, রাশিয়ার জাহাজ জব্দের ঘটনা ‘জলদস্যুতা ও দস্যুবৃত্তি’। এর জবাবে রাশিয়াকে একই ধরনের পদক্ষেপ নিতে হবে। প্রয়োজন মনে করলে বিশ্বের যেকোনো স্থানে এ ধরনের ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেন তিনি।
রাশিয়ার দখল করা ইউক্রেনীয় ভূখণ্ড থেকে শস্য পরিবহনের সন্দেহে আটক রুশ জাহাজ ইউক্রেনের কাছে হস্তান্তর করা হবে বলে খবর প্রকাশ হয়েছে।
সূত্র: ইউরো নিউজ
আরএ