হোম > বিশ্ব

পিটিআইয়ের আলোচনা বন্ধের ঘোষণায় সরকারের সাড়া নেই

পাকিস্তানে রাজনৈতিক সংকট

আন্তর্জাতিক ডেস্ক

পাকিস্তানে রাজনৈতিক সংকটের সমাধানে সরকারের সঙ্গে গত বছরের ডিসেম্বর থেকে সংলাপ শুরু করে দেশটির বৃহত্তম বিরোধী দল পাকিস্তান তেহরিকে ইনসাফ-পিটিআই। দুই পক্ষে তিন দফা বৈঠকের পর সরকারের কাছে লিখিত দাবি তুলে দিয়েছে দলটি। কিন্তু ১৭ জানুয়ারি দলটির প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে দুর্নীতির অভিযোগে কারাদণ্ডে দণ্ডিতের পর দুই পক্ষের আলোচনা কার্যত ভেঙে পড়েছে। পিটিআই আলোচনা থেকে নিজেদের সরিয়ে নিয়েছে। অন্যদিকে আলোচনার দরজা খোলা থাকার কথা বললেও কার্যত বন্ধ হয়ে যাওয়া সংলাপ চালু করায় কোনো সাড়া নেই সরকারের।

গত শনিবার পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনালের কাছে পিটিআইয়ের পার্লামেন্ট দলীয় নেতা ওমর আইয়ুব খান বলেন, আলোচনার অধ্যায় এখন বন্ধ হয়ে গেছে। তিনি বলেন, রাজনীতির দর কষাকষিতে নিছক ইচ্ছা প্রদর্শনের তুলনায় দৃঢ় সংকল্পের প্রয়োজন। কিন্তু সরকার তা প্রদর্শন করতে ব্যর্থ হয়েছে।

সংলাপের জন্য পিটিআইয়ের সদিচ্ছা থাকলেও অপরপক্ষ থেকে একই রকম আকাঙ্ক্ষার কোনো প্রমাণ পাওয়া যায়নি মন্তব্য করেন তিনি।

অন্যদিকে পাকিস্তানের পার্লামেন্টের স্পিকার আয়াজ সাদিকের এক মুখপাত্র জানান, পরবর্তী ধাপের আলোচনার জন্য পিটিআইকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়নি। তবে পার্লামেন্টের সদস্যের জন্য তার দরজা খোলা থাকবে।

তিনি আরো জানান, সংলাপের বিষয়ে আনুষ্ঠানিক আমন্ত্রণ তখনই বর্ধিত করা হয়, যখন সরকার বা বিরোধী দুই পক্ষের কেউ অনুরোধ করে। স্পিকারের দায়িত্ব এখানে শুধু সংলাপকে সমন্বয় করা।

ক্ষমতাসীন পাকিস্তান মুসলিম লীগ (নওয়াজ)- পিএমএলএনের পার্লামেন্ট দলীয় নেতা ইরফান সিদ্দিকী বলেন, পিটিআইয়ের সঙ্গে আলোচনার জন্য সরকারি প্রতিনিধি দল কার্যত অচল ও অকার্যকর হয়ে পড়েছে। আলোচনা থেকে একতরফাভাবে পিটিআইয়ের নিজেদের প্রত্যাহার করে নেওয়ায় এ পরিস্থিতি তৈরি হয়েছে।

তিনি অভিযোগ করেন, পিটিআই আবার তার সহিংস বিক্ষোভের রূপে ফিরে গেছে। তারা যদি আলোচনা চায় তবে সরকার তা বিবেচনা করতে পারে।

গত বছরের ২৩ ডিসেম্বর সরকারের সঙ্গে পিটিআইয়ের প্রথম আলোচনা শুরু হয়। এরপর ২ জানুয়ারি ও ১৬ জানুয়ারি আরও দুই দফা বৈঠক হয়। তৃতীয় বৈঠকে পিটিআই তাদের লিখিত দাবি সরকারি প্রতিনিধি দলের কাছে হস্তান্তর করে।

বেআইনি কর্মকাণ্ডের অভিযোগ, ফরাসি ভাষা শিক্ষা কেন্দ্র বন্ধ করল ইরান

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের কণ্ঠে ‘ফিলিস্তিন মুক্ত হোক’ স্লোগান

ইরাকে মার্কিন সেনাদের অবস্থান করা বিমানবন্দরের কাছে বিস্ফোরণ

ইরানে হামলা হলে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলার হুঁশিয়ারি

ইরান নিয়ে ট্রাম্পের হুঁশিয়ারি, বললেন—বড় কিছু ঘটতে যাচ্ছে

চীনের তীব্র সমালোচক ট্রাম্প কেন শি জিনপিংকে লালগালিচা সংবর্ধনা দিচ্ছেন

ইতালির স্কুলে বোরকা-হিজাব নিষিদ্ধের উদ্যোগ

হুথির হামলায় যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত, লোহিত সাগরে মিশন বাড়াতে চায় ইতালি

যুক্তরাষ্ট্রকে চাপে রাখতে ২ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

গুগল-অ্যানথ্রপিকসহ ৪ এআই প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা