হোম > বিশ্ব

ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ও মালদ্বীপের প্রেসিডেন্ট

আমার দেশ অনলাইন

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ও মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জু।

মালয়েশিয়া ও মালদ্বীপের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরো জোরদার করতে চায় বাংলাদেশ। এ লক্ষ্যে আগামী ডিসেম্বর বিজয়ের মাসে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ও মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জুকে ঢাকায় আমন্ত্রণ জানানোর প্রস্তুতি চলছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ দুটির সঙ্গে সম্পর্ক উন্নয়নে কূটনৈতিক যোগাযোগ বাড়াচ্ছে ঢাকা। বিশেষ করে অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি, প্রবাসী কর্মীদের জন্য কর্মসংস্থানের নতুন ক্ষেত্র তৈরি, আঞ্চলিক যোগাযোগ সম্প্রসারণ এবং বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে একসঙ্গে কাজ করার ওপর গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে সরকার গঠনের পর গত জুনে প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া যান প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে তিনি এ সফর করেন।

অন্যদিকে, ২০২৬ সালের ১৭ ফেব্রুয়ারি জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান ও নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু। এবারের সম্ভাব্য সফরের মধ্য দিয়ে দেশ দুটির সঙ্গে বাংলাদেশের উচ্চপর্যায়ের যোগাযোগ আরো এগিয়ে নেওয়ার প্রত্যাশা করা হচ্ছে।

গাজায় গণহত্যার পরও ইসরাইলের সঙ্গে অস্ত্র বাণিজ্যের পক্ষে রাহুল গান্ধী

জাতিসংঘের মহাসচিব পদে আমিরাতের প্রার্থীতায় বাধা যুক্তরাজ্য-ফ্রান্স

হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের এমকিউ-১ প্রিডেটর ড্রোন ধ্বংসের দাবি ইরানের

রাশিয়ার হামলায় ক্ষতিগ্রস্ত হলেও আতঙ্কিত নন কিয়েভের বাসিন্দারা

পাকিস্তানে কমল পেট্রোলের দাম

ক্ষেপণাস্ত্রের চেয়েও কঠিন যুদ্ধের মুখোমুখি ইরান: পেজেশকিয়ান

ওমান উপকূলে ২ তেলবাহী ট্যাংকারে হামলা

গাজায় বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ৪০ সহস্রাধিক আশ্রয়স্থল, খাবার কেনার সামর্থ্য নেই

মুসলিম জনসংখ্যা বাড়ার শঙ্কায় মার্কিনিদের বেশি সন্তান নেওয়ার আহ্বান

ইরান যুদ্ধে অর্থায়ন বন্ধে আইন প্রণয়নের উদ্যোগ