হোম > বিশ্ব

‘তার ঠোঁট দুটো যেন মেশিনগানের মতো’

আন্তর্জাতিক ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি তার প্রেস সচিব ক্যারোলিন লেভিটের প্রশংসা করে রসিকতা করে বলেছেন, ‘তার ঠোঁট দুটো যেন মেশিনগানের মতো।’ ট্রাম্প আরও বলেন, “সে এখন একজন তারকা—সে সুন্দরী, স্মার্ট এবং দারুণ একজন মানুষ।”

গত ১ আগস্ট প্রচারিত ওই কথোপকথনে ট্রাম্প এসব কথা বলেন। খবর ব্রিটিশ অনলাইন সংবাদপত্র গণমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্টের।

ট্রাম্পের এই বক্তব্য আসে ঠিক তখন, যখন লেভিট তার এক বিবৃতিতে ট্রাম্পের নেতৃত্বের প্রশংসা করে বলেন, তিনি ভারত-পাকিস্তান, ইসরায়েল-ইরান এবং রুয়ান্ডা-কঙ্গোর মতো অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

ট্রাম্পের ঘনিষ্ঠ এই সহযোগী আরও দাবি করেন, এমন কূটনৈতিক সফলতার জন্য ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কার দেওয়া উচিত।

উল্লেখ্য, মাত্র ৩০ বছর বয়সী ক্যারোলিন লেভিট যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রেসিডেন্টের সবচেয়ে কম বয়সী প্রেস সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন। সাবেক সাংবাদিক লেভিট ট্রাম্প প্রশাসনের প্রথম মেয়াদেও হোয়াইট হাউসের প্রেস টিমে কাজ করেছেন।

মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের প্রত্যাশা কি অতিরিক্ত বেশি

ইসরাইলের সঙ্গে মিলে কি ইরানে নতুন হামলার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র

কলম্বিয়ায় অবৈধ স্বর্ণখনি ধসে নিহত ১৪, নিখোঁজ ১৫

ইসরাইলে সাত বছরে ষষ্ঠ নির্বাচন, কপাল পুড়তে পারে নেতানিয়াহুর

যুক্তরাষ্ট্রে স্কুলে ভর্তিতে জাতিগত বৈষম্যের মামলা শুনবে সুপ্রিম কোর্ট

সুদানে ড্রোন হামলায় কয়েক দিনে ১৬০ জনের বেশি নিহত

নির্বাচনি জরিপে নেতানিয়াহুর চেয়ে এগিয়ে বিরোধী নেতা আইজেনকট

অস্ট্রেলীয় এমপিকে গাড়িচাপা দেওয়া ‘পরিকল্পিত’, বলছে পুলিশ

স্পেনে প্রবল বৃষ্টিতে বন্যা, ৪ জনের প্রাণহানি

ইউক্রেনকে রাশিয়ার কাছে আত্মসমর্পণে বাধ্য করছেন ট্রাম্প: জেলেনস্কি