হোম > বিশ্ব

ভারতে দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষ, নিহত ৫

আতিকুর রহমান নগরী

মধ্য ভারতের ছত্তিশগড়ে এক ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় অন্তত পাঁচজন নিহত এবং আরো অনেকে আহত হয়েছেন। মঙ্গলবার বিলাসপুরের কাছে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন দেশটির এক জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা।

ঘটনাস্থল রাজ্যের রাজধানী রায়পুর থেকে প্রায় ১১৬ কিলোমিটার দূরে। টেলিভিশনে প্রচারিত ফুটেজে দেখা গেছে, একটি যাত্রীবাহী ট্রেন পিছন দিক থেকে একটি মালবাহী ট্রেনকে ধাক্কা মারে, ফলে কয়েকটি বগি লাইনচ্যুত হয়ে উল্টে যায়।

জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা সঞ্জয় আগরওয়াল অ্যাসোসিয়েটেড প্রেসকে জানান,“রেসকিউ টিম ট্রেনের ভেতরে আটকে থাকা যাত্রীদের বের করতে বগি কেটে ফেলার চেষ্টা করছে।”

দুর্ঘটনাস্থলে উদ্ধারকাজ চলছে এবং ধ্বংসস্তূপের মধ্যে এখনও জীবিত যাত্রীদের খোঁজা হচ্ছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

উল্লেখ্য, ভারতে রেল দুর্ঘটনা অস্বাভাবিক নয়। বিশ্বের অন্যতম বৃহৎ রেল নেটওয়ার্ক থাকা সত্ত্বেও দেশটিতে পুরনো অবকাঠামো, রক্ষণাবেক্ষণের অভাব ও মানবিক ভুলের কারণে প্রায়ই এ ধরনের দুর্ঘটনা ঘটে থাকে।

ইসরাইলি হামলায় হামাসের জ্যেষ্ঠ কমান্ডার নিহত

গোপনে আরব দলগুলোর সহায়তা চেয়েছেন নেতানিয়াহু

২৪ ঘণ্টায় হরমুজে ৫ জাহাজে হামলা

মোসাদপ্রধানের যুক্তরাষ্ট্র সফর, ক্ষমতা ধরে রাখতে নেতানিয়াহুর শেষ চেষ্টা

গাজায় ৪৮ ঘণ্টায় ১৬ ফিলিস্তিনি নিহত

যুক্তরাষ্ট্রে বাড়ছে হামের সংক্রমণ, ২৬ বছর পর হারাল নির্মূলের স্বীকৃতি

আসামে মুসলিমদের ঘরবাড়ি থেকে উচ্ছেদ, গুঁড়িয়ে দেওয়া হলো মসজিদ

যুদ্ধক্ষেত্রে আসছে স্বয়ংক্রিয় বুদ্ধিযুক্ত প্রাণঘাতী অস্ত্র, বিশ্বজুড়ে আতঙ্ক

চীনে তিন পরাশক্তির বৈঠকে গুরুত্ব পাচ্ছে যেসব ইস্যু

ভারতকে আর গণতান্ত্রিক দেশ বলা যায় না: রাহুল গান্ধী