হোম > বিশ্ব

লেবাননে ইসরাইলি বিমান হামলায় দুই বাংলাদেশি নিহত

আমার দেশ অনলাইন

ফাইল ছবি

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরাইলের বিমান হামলায় দুই বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন। নিহত দুজনই সাতক্ষীরার বাসিন্দা। সোমবার (১১ মে) দুপুরে নাবাতিয়েহ জেলার জিবদিন এলাকায় তাদের আবাসস্থলে এ হামলার ঘটনা ঘটে।

নিহতরা হলেন শফিকুল ইসলাম ও মো. নাহিদুল ইসলাম। শফিকুল ইসলামের বাড়ি সাতক্ষীরা সদরের ভালুকা চাঁদপুর এলাকায়। তার বাবার নাম আফসার আলী ও মায়ের নাম আজেয়া খাতুন।

অন্যদিকে নাহিদুল ইসলামের বাড়ি আশাশুনির কাদাকাটি এলাকায়। তার বাবার নাম আব্দুল কাদের ও মায়ের নাম নুরুন্নাহার খাতুন।

বৈরুতে বাংলাদেশ দূতাবাস থেকে পাঠানো এক শোকবার্তায় এ তথ্য জানানো হয়েছে।

দূতাবাস জানায়, সোমবার দুপুর ১২টার দিকে দক্ষিণ লেবাননের নাবাতিয়েহ জেলার জিবদিন এলাকায় তাদের আবাসস্থলে ইসরাইলের বিমান হামলা হলে ঘটনাস্থলেই তারা নিহত হন। পরে তাদের মরদেহ নাবাতিয়ের নাবিহ বেররি হাসপাতালে রাখা হয়।

দুই প্রবাসীর মৃত্যুতে বাংলাদেশ দূতাবাস গভীর শোক প্রকাশ করেছে। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে দূতাবাস।

শোকবার্তায় প্রথম সচিব (শ্রম) ও দূতালয় প্রধান মোহাম্মদ আনোয়ার হোসাইন বলেন, নিহতদের মরদেহ ও পরবর্তী আনুষ্ঠানিকতার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে দূতাবাস।

পরিবারসহ ২৭ ইসরাইলি কূটনীতিককে বহিষ্কার করবে যুক্তরাজ্য

যুক্তরাজ্যে নৌপথে আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ

হুথিদের হামলার জের, রিয়াদে জরুরি বৈঠকে মক্কা প্রতিরক্ষা জোট

রাখাইনে বাস্তুচ্যুতদের শিবিরে ফের বিমান হামলা, নিহত ৮

ভারতে নারী বিক্ষোভকারীদের হেনস্থা, আবারো নতুন কর্মসূচির ডাক ককরোচ পার্টির

বাব আল-মান্দেব প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার দাবি ইয়েমেন সরকারের

সৌদি আরবের সঙ্গে নিরাপত্তা চুক্তি মেনে চলবে যুক্তরাষ্ট্র: রুবিও

গ্রেপ্তার হতে পারেন ককরোচ পার্টির শীর্ষ নেতারা

সীমান্ত নজরদারি ও ড্রোন প্রতিরোধে ইইউর ১৩ কোটি ইউরো বরাদ্দ

সৌদি আকাশসীমায় বিমান চলাচলে হুথিদের সতর্কবার্তা