হোম > বিশ্ব

পশ্চিম তীর দখলে ইসরাইলের পদক্ষেপ আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি

তুরস্কের বিবৃতি

আতিকুর রহমান নগরী

ছবি: সংগৃহীত

দখলকৃত পশ্চিম তীর অধিগ্রহণে ইসরাইলি পার্লামেন্টে বিল পাস হয়েছে। তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ পদক্ষেপের নিন্দা জানিয়ে বলা হয়, এটি আন্তর্জাতিক আইনের পরিপন্থি। এতে আরো বলা হয়, ১৯৬৭ সাল থেকে ইসরাইলের দখলে থাকা পশ্চিম তীর মূলত ফিলিস্তিনি ভূখণ্ড। খবর বার্তা সংস্থা আনোদোলুর।

বিবৃতিতে বলা হয়, গাজায় শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টা চলমান থাকাকালীন সময়ে নেয়া এই উস্কানিমূলক পদক্ষেপ এই অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ।

‘পশ্চিম তীরে অবৈধ কর্মকাণ্ড’ অনুমোদন করা উচিত নয় বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। ফিলিস্তিনি জনগণের অবিচ্ছেদ্য অধিকার রক্ষা এবং ১৯৬৭ সালের সীমান্তের ভিত্তিতে একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রচেষ্টায় সমর্থন পুনর্ব্যক্ত করেছে আঙ্কারা। তুরস্ক বলছে, ফিলিস্তিনি রাষ্ট্রের রাজধানী হবে পূর্ব জেরুজালেম।

এরআগে পশ্চিম তীরে ইসরাইলের সার্বভৌমত্ব প্রতিষ্ঠার প্রাথমিক অনুমোদন দেয় দেশটির পার্লামেন্ট। এই পদক্ষেপ ফিলিস্তিনি ভূখণ্ডকে ইসরাইলের সঙ্গে সংযুক্ত করার সমতূল্য। যা আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন।

মঙ্গলবার ১২০ আসনের পার্লামেন্টে প্রথম ধাপে বিলটির পক্ষে ২৫ টি আর বিপক্ষে পড়ে ২৪ টি ভোট। এটি আইন হিসেবে কার্যকর হতে আরো তিন ধাপের ভোটে অনুমোদন পেতে হবে। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার দল লিকুদ পার্টি বিলটির বিরোধিতা করলেও কয়েকজন জোটসঙ্গী এবং বিরোধী এমপি এতে সমর্থন দেন।

আরএ

অস্ত্র সমর্পণ না করার ঘোষণা হামাসের

কুয়েতের কাছে ২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি করছে যুক্তরাষ্ট্র

পরমাণু গবেষণাগারে বিশেষজ্ঞদের সঙ্গে ট্রাম্পের দুই দূতের বৈঠক

ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতার মাত্র ২২ শতাংশ অবশিষ্ট আছে: ট্রাম্প

কিম জং উনের মন জয়ে উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং

হামলা থেকে বাঁচতে বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার আহ্বান বাহরাইনের

মধ্যপ্রাচ্যে ‘শত্রুর ঘাঁটিতে’ ইরানের হামলা

মার্কিন হামলার জবাবে পাল্টা আক্রমণ ইরানের

ইরানের রাডার স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

২৪ বিলিয়ন ডলারের জট, চুক্তি না হলে বড় যুদ্ধের হুঁশিয়ারি ইরানের