হোম > বিশ্ব

কর্মী ছাঁটাইয়ের জেরে ওয়াশিংটন পোস্টের সিইওর পদত্যাগ

আমার দেশ অনলাইন

যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টের প্রধান নির্বাহী ও প্রকাশক উইল লুইস পদত্যাগ করেছেন। অ্যামাজনের প্রতিষ্ঠাতা বিলিয়নিয়ার জেফ বেজোসের মালিকানাধীন এই সংবাদপত্র মাত্র কয়েক দিন আগে তিন শতাধিক কর্মী ছাঁটাই করে।

লুইসের দুই বছরের মেয়াদে সংবাদপত্রটি পরিচালনায় তার দক্ষতা সমালোচনার মুখে পড়ে। এই সমালোচনা আরো বাড়ে ব্যাপক হারে কর্মী ছাঁটাইয়ের পর।

লুইসের স্থলাভিষিক্ত হবেন জেফ ডি’অনোফ্রিয়ো। জেফ ভারপ্রাপ্ত প্রকাশকের দায়িত্ব পালন করবেন।

উইল লুইস স্টাফদের কাছে খুবই ছোট একটি নোটের মাধ্যমে পদত্যাগের কথা জানান। তিনি পত্রিকার মালিক ও বিশ্বের অন্যতম বিত্তশালী ব্যক্তি জেফ বেজোসকে ধন্যবাদ জানান। উইল জানিয়েছেন, ওয়াশিংটন পোস্টের ভবিষ্যতের জন্য কঠিন সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন ছিল।

তিন শতাধিক সাংবাদিককে ছাঁটাইয়ের কারণ ইঙ্গিত করে উইল নোটে লিখেছেন, ‘আমার দায়িত্বকালে, ওয়াশিংটন পোস্টের টেকসই ভবিষ্যতের কথা চিন্তা করে কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে। যেন এটি লাখ লাখ পাঠককে খবর পৌঁছে দিতে পারে।’

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড

ইসরাইলের কৌশলগত বলয়ে ঢুকেছে গ্রিস, তুরস্কের সঙ্গে উত্তেজনায় নতুন মাত্রা

ভেনেজুয়েলার তেল চুক্তি কি গণতন্ত্রের সঙ্গে বিশ্বাসঘাতকতা

গুগলের এআই সার্চের মুখে ওয়েবসাইটগুলোর ভবিষ্যৎ কী

বহুমুখী পররাষ্ট্রনীতির পথে তুরস্ক, মক্কা চুক্তি থেকে এসসিও-ন্যাটো

পূর্ণাঙ্গ মানুষ থেকে ন্যায়ভিত্তিক সমাজ, ন্যায়ই যেখানে সবকিছুর যোগসূত্র

লেবাননে ইসরাইলি হামলায় একই পরিবারের তিন প্রজন্ম নিহত

বিশ্ববাজারে বাড়ছে তেলের দাম, সরবরাহ সংকট তীব্র

ইসরাইলকে আবারও সতর্ক করলেন এরদোয়ান

হরমুজে নিষিদ্ধ অঞ্চল বানাতে চায় ইরান, ঠেকাতে পারবে কি যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনে যুদ্ধাপরাধের অভিযোগে জবাব দেয়নি ব্রিটেন