হোম > বিশ্ব

সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল সার্বিয়া

আমার দেশ অনলাইন

সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে সার্বিয়া। স্থানীয় সময় শনিবার বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের নেতৃত্বে হাজার হাজার মানুষ সার্বিয়ার রাজধানী বেলগ্রেডে সরকারবিরোধী বিক্ষোভে জড়ো হয়। সমাবেশে আগাম নির্বাচনের দাবি জানান বিক্ষোভকারীরা। দেশটির স্বৈরাচারী প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুচিচের বিরুদ্ধে স্লোগান দেন তারা।

বেলগ্রেডের একটি কেন্দ্রীয় চত্বরে সমাবেশটি শুরুর দিকে শান্তিপূর্ণভাবে চললেও, পরে একদল তরুণ হামলাকারী দাঙ্গা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পুলিশের ব্যারিকেডের দিকে পাথর ও বোতল ছুড়ে মারেন তারা। তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ এগিয়ে গিয়ে পেপার স্প্রে ব্যবহার করে। একপর্যায়ে সংঘর্ষ থেমে যায়। এতে ২৩ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বলকান এই দেশটিতে ভুচিচের কঠোর শাসনকে নাড়িয়ে দেওয়া গণবিক্ষোভগুলো দমন করার চেষ্টা করছেন তিনি। এর আগে ২০২৪ সালের নভেম্বরে সার্বিয়ার উত্তরে একটি ট্রেন স্টেশনে ঘটা মর্মান্তিক দুর্ঘটনার পর জবাবদিহির দাবিতে বিক্ষোভ শুরু হয়। এক বছরেরও বেশি সময় পরেও, শনিবারের বিশাল জনসমাগম এটাই ইঙ্গিত দেয় যে অসন্তোষ এখনো বিদ্যমান।

সূত্র: বার্তা সংস্থা এপি

আরএ

গাজায় তিন বছরে নিহত ৭৩৪৫৬, আহত ১৭৪৪৯৬

লারাক দ্বীপে মার্কিন হামলা, নিরাপত্তা পরিষদের হস্তক্ষেপ চাইল ইরান

‘ইরানের চেয়েও বড় হুমকি পশ্চিম তীরে ইহুদি সন্ত্রাস’

ইরাকের কাছে ৮০ কোটি ডলারের সামরিক হেলিকপ্টার বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্রে কাজ হারানোর ঝুঁকিতে ভারতীয়রা

নেপালে লাফিয়ে বাড়ছে মৃত ও নিখোঁজের সংখ্যা

গাজা গণহত্যায় ইসরাইলের হামলায় ১০১৪ ফিলিস্তিনি ক্রীড়াবিদ নিহত

গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫

নির্বাচন যত এগোচ্ছে, ততই দুর্বল হচ্ছেন নেতানিয়াহু

ছাত্র আন্দোলন প্রশমিত করার চেষ্টা, এফআইআর বাতিলে তৎপর মোদি সরকার