হোম > বিশ্ব

লেবাননে থাকার জন্য আমাদের কারো অনুমতির প্রয়োজন নেই: ইসরাইল

আমার দেশ অনলাইন

ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎজ বলেছেন, লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে না তেল আবিব। যদিও এর আগে ট্রাম্প বলেছিলেন, তিনি বিশ্বাস করেন ইসরাইল লেবানন থেকে সেনা সরিয়ে নেবে।

এক বিবৃতিতে তিনি বলেন, ‘লেবাননে প্রবেশের জন্য আমরা কারও অনুমতি চাইনি এবং লেবাননে থাকার জন্যও আমাদের কোনো অনুমতির প্রয়োজন নেই।’

তিনি বলেন, ‘গ্যালিলির বাসিন্দা এবং ইসরাইলি নাগরিকদের হুমকি থেকে রক্ষা করা আমাদের অধিকার ও কর্তব্য।’

প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং অন্য কর্মকর্তারা জোর দিয়ে বলেছেন যে হিজবুল্লাহ সম্পূর্ণরূপে নিরস্ত্র না হওয়া পর্যন্ত তাদের বাহিনী সেখানে থাকবে।

কাৎজ বলেন, ‘পুরো লেবাননে হিজবুল্লাহ নিরস্ত্র না হওয়া পর্যন্ত এবং উত্তরের বাসিন্দাদের ওপর থেকে হুমকি দূর না হওয়া পর্যন্ত আমরা লেবাননের নিরাপত্তা অঞ্চলে থাকব এবং প্রয়োজন অনুযায়ী সেখানে থেকে কাজ করে যাব।’

সূত্র: আলজাজিরা

আরএ

তৃতীয় স্থানে থাকা প্রার্থীর সমর্থন পেলেন বলসোনারো

যুদ্ধের তিন বছরে ধ্বংসস্তূপ গাজা, বদলে গেছে চেনা শহরের চেহারা

৩০ রুপির লোভে ৮৫ হাজার রুপি জরিমানা

মেজর নিদাল হাসানের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র

গাজা যুদ্ধ মোদির ভারতকে যেভাবে ইসরাইলের আরো কাছে নিল

হুথিদের বিরুদ্ধে সৌদির পাশে থাকার অঙ্গীকার পাকিস্তানের

মেক্সিকোর কারাগারে সংঘর্ষে নিহত ১০, আহত ১৬

নিউইয়র্কে অভিবাসন কর্মকর্তাদের গুলি চালানোর ঘটনায় মামদানির ক্ষোভ

গাজায় মানবাধিকার লঙ্ঘন করছে ইসরাইল: মার্কিন সিনেটর

ইরান যুদ্ধে ক্ষয়ক্ষতির তথ্য গোপন করছে ট্রাম্প প্রশাসন: মার্কিন সিনেটর