হোম > বিশ্ব

মস্কোয় থানার বাইরে বোমা বিস্ফোরণ, ২ পুলিশসহ নিহত ৩

আতিকুর রহমান নগরী

রাশিয়ার রাজধানী মস্কোতে একটি থানার বাইরে বোমা বিস্ফোরণের ঘটনায় দুই পুলিশ সদস্যসহ তিনজন নিহত হয়েছেন। বুধবার (২৪ ডিসেম্বর) ভোরে এই ঘটনা ঘটে। এর মাত্র দুই দিন আগেই একই এলাকায় গাড়িবোমা হামলায় রাশিয়ার সেনাবাহিনীর জেনারেল ফানিল সারভারোভ নিহত হন।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, মস্কোর ইয়েলেতস্কায়া সড়কে অবস্থিত থানার কাছে বুধবার ভোরে বিস্ফোরণটি ঘটে।

রুশ তদন্ত কমিটির বরাতে জানা গেছে, থানা ও পুলিশের একটি গাড়ির সামনে দাঁড়িয়ে থাকা এক সন্দেহভাজন ব্যক্তির কাছে দুই পুলিশ সদস্য এগিয়ে যান। এ সময় ওই ব্যক্তি নিজ কাছে থাকা বিস্ফোরক ডিভাইস সক্রিয় করলে সঙ্গে সঙ্গে বিস্ফোরণ ঘটে।

বিস্ফোরণে ট্রাফিক পুলিশের দুই সদস্য এবং ঘটনাস্থলে উপস্থিত আরেক ব্যক্তি নিহত হন। নিহত পুলিশ সদস্যদের একজনের বয়স ২৪ বছর এবং অন্যজনের বয়স ২৫ বছর। ২৫ বছর বয়সী পুলিশ সদস্যের স্ত্রী ও মাত্র ৯ মাসের একটি সন্তান রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এ হামলার পেছনে কারা জড়িত, তা এখনো নিশ্চিত নয়। তবে রাশিয়ার অভ্যন্তরে এর আগে এমন হামলার ঘটনায় ইউক্রেনের গোয়েন্দা সংস্থার সম্পৃক্ততার অভিযোগ উঠেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সূত্র: রয়টার্স

এসআর

রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমার প্রেসিডেন্টকে মালয়েশিয়ায় আমন্ত্রণ

ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের স্থাপনায় ব্যাপক ক্ষতির চিত্র

সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি কূটনৈতিক সমাধানেও আগ্রহী ইরান: আরাগচি

বসনিয়ার কসাই ম্লাদিচের বীরোচিত শেষকৃত্য, জাতিসংঘের উদ্বেগ

সৌদি আরবে হামলা হলেও মক্কা চুক্তি সক্রিয় হয়নি কেন

ইরানি দূতাবাসের কর্মকর্তাকে দেশ ছাড়ার নির্দেশ দিল সুইডেন

ইউরোপকে লাভরভের হুঁশিয়ারি, রাশিয়ায় হামলা হলে যুদ্ধ হবে সংক্ষিপ্ত

সুদানে স্বর্ণের খনি ধসে নিহত ৬৭

সৌদির তেল স্থাপনা ও বিমানঘাঁটিতে হামলার দাবি হুথিদের

জিন্নাহর সমাধিসৌধে বাংলায় খোদাই করা জন্ম ও মৃত্যুতারিখ