হোম > বিশ্ব

গাজায় যুদ্ধবিরতিতে প্রধান বাধা নেতানিয়াহু: হামাস

আন্তর্জাতিক ডেস্ক

গাজা যুদ্ধ বন্ধে প্রস্তাবিত যুদ্ধবিরতি ও বন্দী বিনিময় চুক্তি আটকে যাওয়ার জন্য ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অনড় অবস্থানকে দায়ী করেছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। সংঘঠনটির দাবি, মধ্যস্থতাকারীদের দেওয়া প্রস্তাব গ্রহণের পরও নেতানিয়াহু গাজা আক্রমণ স্থগিতের ব্যাপারে একগুঁয়ে মনোভাব দেখাচ্ছেন।

সোমবার তুরস্কভিত্তিক গণমাধ্যম ইয়েনি শাফাক এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে হামাস জানায়, ‘আমরা একটি আংশিক চুক্তি গ্রহণ করেছি এবং একটি পূর্ণাঙ্গ চুক্তির জন্যও প্রস্তুত ছিলাম। কিন্তু নেতানিয়াহু চুক্তিতে পৌঁছানোর সব পথ বন্ধ করে দিয়েছেন।’

হামাসের দাবি, ইসরাইলি ও মার্কিন সূত্রও স্বীকার করেছে যে বন্দী বিনিময় ও যুদ্ধবিরতির পথে সবচেয়ে বড় বাধা নেতানিয়াহু নিজেই। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের সাবেক মুখপাত্র ম্যাথিউ মিলারের স্বীকারোক্তি তুলে ধরে তারা জানায়, নেতানিয়াহু ইচ্ছাকৃতভাবে আলোচনা বিলম্ব করেছেন এবং প্রতিবারই নতুন শর্ত আরোপ করে চুক্তি ভেঙে দিয়েছেন।

বিবৃতিতে বলা হয়, ‘যুদ্ধবিরতিই বন্দীদের ফেরানোর একমাত্র পথ। জীবিত বন্দীদের ভবিষ্যতের পূর্ণ দায় নেতানিয়াহুর ওপরই বর্তায়।’

২২ মাস ধরে চলমান গাজা আগ্রাসন প্রসঙ্গে হামাস জানায়, এই যুদ্ধ প্রমাণ করেছে যে নেতানিয়াহু, জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গাভির ও অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচের ‘পরম বিজয়’-এর কল্পনা একটি ব্যর্থতা।

হামাসের এই বিবৃতি এমন এক সময়ে এসেছে, যখন আন্তর্জাতিক মহল যুদ্ধ থামাতে নতুন করে মধ্যস্থতার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

ফের হামলার হুমকি ট্রাম্পের, ইরানের আকাশসীমায় সতর্কবার্তা

ইরান যুদ্ধের ধাক্কায় টালমাটাল মার্কিন অর্থনীতি

লেবাননের প্রতি ইঞ্চি জমি পুনরুদ্ধারের ঘোষণা প্রধানমন্ত্রীর

আত্মরক্ষা নয়, আগ্রাসন চালাচ্ছে যুক্তরাষ্ট্র : তেহরান

হরমুজ সংকটে সিঙ্গাপুরের অর্থনীতিতে ধসের শঙ্কা

হরমুজ বন্ধ থাকায় বিকল্প রুটে চলছে মধ্যপ্রাচ্যের বাণিজ্য

ইরান যুদ্ধ বন্ধের প্রস্তাব নাকচ করল মার্কিন সিনেট

২২৬ আসন পাব, বুথফেরত জরিপ বিশ্বাস করবেন না: মমতা

যুদ্ধবিরতির সুযোগে অস্ত্র উদ্ধার করছে ইরান

সমুদ্রপথে ‘শত্রুর দাপট’ রুখে দেওয়ার ঘোষণা মোজতবা খামেনির